Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২১৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ দিয়েছেন যার সাহায্যে মানুষ স্বভাবতঃই উক্ত অবস্থা অর্জন করতে পারে। এরূপ অবস্থায় মানুষ শুধু ভাসা ভাসা আমল ও বুসম-রেওয়াজ অনুসরণের মাধ্যমে হাসিল করতে পারে না। কেবল মাত্র নূরানী লতিফার প্রভাবই মানুষকে সে স্তরে উন্নীত করতে পারে । আমল তো শুধু সে লতিফার অভিপ্রায় পূরণ করা ও আত্মাকে দুরস্ত রাখার জন্যে হয়ে থাকে । এ ব্যাপারটি যেহেতু অত্যন্ত সূক্ষ্ম এবং এ লতিফা বুঝার লোক খুবই নগণ্য ছিল, তাই জরুরী হয়েছে সে লতিফার দিকে লোকের দৃষ্টি আকর্ষণ না করে সরাসরি আল্লাহর দিকে দৃষ্টি আকর্ষণ করা। মূলতঃ নূরানী লতিফার উদ্দেশ্যও তাই। সে দিকেই তা মানুষকে আকৃষ্ট করে। এতো গেল আত্মার সে অংশের অস্তিত্ব নির্ধারণ যা মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করে। এটা আমার সে দাবীরই সার কথা যাতে বলা হয়েছে যে, মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করাই মানবাস্মার নূরানী লতিফার দায়িতৃ । আল্লাহ যখন তার শরীয়ত অবতীর্ণ করেন তখন তিনি এ রহস্যটি বুঝতে পারে। আল্লাহ পাক এ সুক্্স ব্যাপারটি উপমা-উৎপ্রেক্ষার মাধ্যমে মানুষের বোধগম্য করে নাযিল করেছেন। যেমন কোন কোন লোকের সামনে স্বপ্রের মাধ্যমে একটা নিছক উপলব্ধির ব্যাপার এমন এক বস্তুর রূপ ধরে আসে যা তার স্বাভাবিক অভ্যেস মোতাবেকই তার জন্য অপরিহার্য হয়। হুবহু সেরূপ যদি নাও হয় তবে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বস্তুতঃ বলা হয় যে, বান্দার ওপর আল্লাহর হক হচ্ছে ইবাদত । এর ওপরেই কোরআন মজীদের হক, রাসুলের হক, মালিকের হক, পিতা-মাতার হক ও জনগণের হক কেয়াস করা উচিত । তেমনি মানুষের নিজের ওপরও নিজের হক রয়েছে । তাও আদায় করলে তার সার্বিক হক আদায় হয় । নিজে যেন সে নিজের ওপর জুলুম না করে । হক যার পাওনা আর যার সাথে হকের লেন-দেন হবে. তা যেন যেনতেন ভাবে আদায় না হয়; বরং তা ভালভাবে জেনে-শুনে সঠিক ভাবে আদায় করা চাই। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।