হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২১৫ মানুষের স্বাভাবিক মৃত্যুর কারণে যখন নিম্স্তরের লতিফাগুলো যেভাবে স্তব্ধ হয়ে যায়, সেভাবে আত্মার অধিকাংশ ব্যাপারের সক্রিয়তা বিলুপ্তি হয়, : কিংবা ইচ্ছাকৃতভাবে যদি কেউ মৃত্যুর পর্যায়ে নিজেকে নিয়ে যায়, তখন আর তার ওপর কোন অবশকারী বস্তুর প্রভাব কাজ করে না। বিভিন্ন বিস্ময়কর পন্থা অর্থাৎ আত্মিক ও দৈহিক সাধনা দ্বারা মানুষ জীবন কালেও মরণোত্তর স্থায়ী আত্মার পর্যায়ে পৌছতে পারে এবং সেটাকেই স্বেচ্ছামূত বলা হয়েছে। যদি কেউ মরে গিয়েও আল্লাহর দিকে নিছক অজ্ঞতা মূর্খতার কারণে রুজু হতে না পারে, তাহলে মানবিক যোগ্যতা হাজারো থাকা সত্বেও সে হতভাগা । মরণোত্তর বার্ধাথী জিন্দেগীর অবস্থাগুলো তার কাছে উদঘাটিত হবে বটে, কিন্তু আত্মিক যোগ্যতার অভাবে সে তার সমাধান খুঁজে পাবে না। তাই সেখানে সে হয়রান ও হতভম্ব হবে। তারপর যদি তার জ্ঞানগত কর্মগত কোন্ অসংগতি থাকে তাহলে তো সে অত্যন্ত সমস্যা ও টানাপোড়েনে পড়ে যাবে। তার জৈব আত্মা আল্লাহর ও অজৈব আত্মা বিভিন্ন পরস্পর বিরোধী অবস্থার শিকার হয়ে তাকে নিম্নগামী করবে । ফলে তার ভেতরে এক ভয়ংকর অবস্থার উদ্রেক হবে । এ অবস্থাটি তার অজৈব আত্মায় প্রভাব ফেলবে । পরিণামে অধিকাংশ সময়ে তার সামনে ভয়াবহ ঘটনাবলী দেখা দেবে । কোন জঙ্ডিসগ্রস্তের স্বপ্নে আগুন ও স্ফুলিংগ দেখার মতই সে তা দেখতে থাকবে । আত্মার পরিচিতির রহস্যের এটাই মৌল তাৎপর্য। সে লোকের ওপর সর্বোচ্চ পরিষদের ক্রোধ ও গজবের দৃষ্টি পড়তে থাকবে । এ কারণেই সেখানে কর্মরত ফেরেশতা ও অন্যান্য অধিকার প্রাপ্তদের অন্তরে এটাই জাগ্রত হবে যে, তাকে শাস্তি ও দুঃখ-কষ্ট দিতে হবে। মূলতঃ মানুষের অন্তরে যে সব বাসনা-কামনা ও খটকা সৃষ্টি হয় তার মূল কারণ সম্পর্কিত সঠিক ব্যাখ্যা এটাই। মোট কথা, আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া ও তার বিধি-বিধানকে অপরিহার্ধ্য করে নেয়ার মাধ্যমে মানুষ তার নিম্নস্তরের লতিফাগুলোর টানাপোড়েন থেকে মুক্ত হতে পারে । তখনই. সে অপরিহার্য কাজ বর্জনের জন্যে সেগুলোকে জবাবদিহি করতে পারে। আল্লাহ তা*মালা প্রতিটি মানুষের ভেতর এরূপ যোগ্যতা ও প্রভাব দিয়ে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।