Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২১৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ সমথ কুরআন পাক এ তিন জ্ঞানের ব্যাখ্যা হিসেবে অবতীর্ণ হয়েছে। এ তিনটি জ্ঞাতব্য বিষয়কে খোলামেলা ভাবে সকলের সামনে তুলে ধরার দিকেই কুরআন বেশী নজর দিয়েছে। কারণ, মানুষের সৃষ্টিই এভাবে হয়েছে যে, স্রষ্টার দিকে তার আকর্ষণ স্বতভাবতঃই দেখা দেয়। এ আকর্ষণ একটি সুক্ষ ব্যাপার । এটা মানুষের প্রকৃতিতেই নিহিত রয়েছে। এ কারণেই তার সুস্থ বিবেক এ বিশ্বাস পোষণ করে যে, আল্লাহর ইবাদত করাটা বান্দার কাছে আল্লাহর পাওনা । কারণ, তিনি তার নেয়ামতদাতা ও তার কৃতকর্মের ফলাফলদাতা। এখন যারা বান্দার ইচ্ছা শক্তির বা বান্দার ওপর আল্লাহর অধিকারের সত্যটি অস্বীকার করে কিংবা কৃতকর্মের ফলাফল দানের ব্যাপারটি মানেনা তারা নাস্তিক । তাদের সুস্থ বিবেক বিলুপ্ত হয়েছে । কারণ, সে তার প্রকৃতিগত আকর্ষণের অনুভূতিও হারিয়ে বসেছে। তার স্বভাবে যে বস্তুটি নিহিত রয়েছে আর সে যে বস্তুর প্রতিনিধিত্ব করছে তা উধাও হয়ে গেছে। তুমি যদি উক্ত স্বভাবগত আকর্ষণের হাকীকত জানতে চাও তাহলে স্বরণ রেখ, মানবাত্বার একটি নূরের লতিফা রয়েছে যাতে প্রকৃতিগত ভাবেই আল্লাহর প্রতি আকর্ষণ বিদ্যমান। লোহা যেভাবে চুম্বকের দিকে আকৃষ্ট থাকে এও তেমনি ব্যাপার ৷ আত্মিক অনুভূতির মাধ্যমেই এটা জানা যায়। তাই যে ব্যক্তি নিজ আত্মার লতিফাগুলো জানার জন্যে গভীর গবেষণা ও সাধনা করবে এবং প্রতি লতিফার অবস্থা বুঝে নেবে, সে অবশ্যই সেই নূরানী লতিফার সন্ধান পাবে তখন সে তাতে আল্লাহর প্রতি স্বাভাবিক আকর্ষণ সম্পর্কে অবগত হবে। আধ্যাত্মিক সাধকদের নিকট সে আকর্ষণই আল্লাহ-প্রেম নামে অভিহিত । অন্যান্য আত্মিক ব্যাপারের মত এ ব্যাপারটিও আত্মিক অনুভূতির মাধ্যমেই পরিজ্ঞাত হয়, দলীল-প্রমাণ দ্বারা অর্জিত হয় না। যেমন ক্ষুধার্তের ক্ষুধা ও পিপাসার্তের পিপাসা আত্মা দিয়েই বুঝা যায়। অতঃপর যখন কোন মানুষের লতিফাগুলো. আঁধার পর্দায় আবৃত হয়ে যায় তখন সে আর সেই নূরানী লতিফার সন্ধান পায় না। দেহ যে ভাবে ইনজেকশন দিয়ে অবশ করে নিলে গরম কি ঠাণ্ডা সব অনুভূতি বিলুপ্ত হয়, এও তাই। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।