Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২১৩ তেমনি এরূপ বলাটা সত্যেরই প্রতিধ্বনি হবে। মোটকথা, আল্লাহ পাকের বিধি-বিধান এক্ষেত্রে আল্লাহর -ইচ্ছার প্রতিফলন হিসেবে উক্ত ইচ্ছাশক্তির কথা জানিয়ে দিয়েছেন। | মোদ্দাকথা, যে ইচ্ছা নতুন নতুন কাজ সৃষ্টি করে সেরূপ ইচ্ছার অস্তিতব শরীয়তে প্রমাণিত সত্য হয়ে আছে। তাই দুনিয়া ও আখেরাতে শুভাশুভ পলাফলও সুপ্রমাণিত সত্য বই নয়। এটাও সুপ্রমাণিত যে, নিখিল সৃষ্টির নিয়স্তা শরীয়ত অনুসরণ করাকে অপরিহার্য করেই সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়িত করেছেন যেন মানুষ তা অনুসরণ করে কল্যাণ পেতে পারে। ব্যাপারটি এরূপ যেন কোন প্রভু তার ভৃত্যদের খেদমতে নিয়োজিত করলেন ও তার কাছে যথাযথ খেদমত দাবী করলেন। যে ভূত্য তার খিদমত করল তার ওপর তিনি খুশী । বস্তুতঃ ঠিক এ দৃষ্টিকোণ থেকেই আল্লাহর শরীয়ত অবতীর্ণ হয়েছে। আমি আগেই বলে এসেছি যে, আল্লাহর বিধি-বিধান তীর গুণাবলী ও আনুসংগিক ব্যাপারের সাথে এরূপ ওতপ্রোত সম্পৃক্ততা নিয়ে অবতীর্ণ হয়েছে যা দিবালোকের মতই সুস্পষ্ট । আত্যন্তরীণ কি বাহ্যিক কোন সত্যই এর চাইতে সুস্পষ্ট হয়ে ধরা দিতে পারে না। আল্লাহর শরীয়ত এ সূক্ষ্ম ও রহস্যপূর্ণ বস্তুর (ইবাদত যে আল্লাহর স্বাভাবিক পাওনা) পরিচয়টি তিন ভাবে ব্যক্ত করেছেন। এ তিনটি ব্যাপারই তার অনুমোদিত ও সর্বজন বিদিত সত্য । এক $ আল্লাহ পাক নিয়ামতদাতা, নিয়ামতদাতার কৃতজ্ঞতা অপরিহার্য, দুইঃ তিনি অকৃতজ্ঞকে শাস্তি দান করেন। তাই পৃথিবীতে যে তার ইবাদত করবে না তাকে তিনি কঠিন শাস্তি দেবেন। তিন 8 তিনি পরকালে তার অনুগত ও অবাধ্যদের যার যার কর্মফল প্রদান করবেন। এ থেকে তিনটি জ্ঞান অর্জিত হল। এক, তাজকীর বে আলাল্লাহ। দুই, তাজকীর বে আইয়ামিল্লাহ। তিন, তাজকীর বিল মাআদ। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।