Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২১২-হুজ্জাতুল্লাহিল বালিগাহ উভয় দিকের সন্তাবনাকে আমরা সমান ভেবে থাকি, তা তো ওপরওয়ালার অপরিহার্য সিদ্ধান্তটি না জানার কারণে । তাহলে উভয় দিকের সমান সম্ভাবনা ভাবার জ্ঞানটি সঠিক জ্ঞান হল কি করে? আমি বলছি, এটাই তো সঠিক জ্ঞান। এ জ্ঞানই অবস্থাটির সঠিক ধারণা দেয়। অজ্ঞতা তো এটাই যে, ওপরওয়ালার ব্যাপারটিকে অপরিহার্য নয় বলে জানা। এরূপ অজ্ঞতা সব শরীয়তেই নিষিদ্ধ । সব শরীয়তেই তাকদীরের ওপর ঈমান আনতে বলা হয়েছে। তাই এটা মানতেই হবে যে, তুমি যা পাবার তা তোমার কাছে পৌছবেই আর যা তোমার হারাবার তা তোমার কাছে থেকে যাবেই । এ প্রেক্ষিতে যদি বলা হয়, আমাদের কাছে ব্যাপারটি হওয়া না হওয়ার সমান সম্ভাবনা থেকে যায়, তাহলে তা সঠিক জ্ঞানেরই পরিচায়ক হবে। তুমি যে কোন চুতষ্পদ পুরুষ জন্তুকে ঠিক পুরুষ জন্তুর মতই কাজ করতে দেখবে; তেমনি স্ত্রী জন্ত্ুকে স্ত্রী জন্তুর মতই কাজ করতে দেখবে । এখন যদি তুমি এ সিদ্ধান্ত নাও যে, এ কাজটি জবরদস্তির সাথে যেভাবেই করানো হচ্ছে যেভাবে পাথরকে ধাক্কা দিয়ে নড়াচড়া করানো হয়, তাহলে তুমি ভূল করবে। তেমনি তুমি যদি বল, কোন কারণ বা অন্তর্নিহিত যোগ্যতা ছাড়াই পুরুষ জন্তু পুরুষোচিত এবং স্ত্রী জ্তুস্ত্রীসূলত কাজ করছে তাহলে তুমি তুল বলবে । তেমনি যদি তুমি বল, উক্ত জস্তুদের ভেতর ওপরওয়ালার ইচ্ছার যে ছাপ রয়েছে, তারা তারই প্রতিফলন ঘটাচ্ছে, তাদের ভেতরে স্বতন্ত্র কোন প্রেরণা বা উদ্দীপনা কাজ করছে না, তাহলেও তোমার ভুল বলা হবে। মূলতঃ সত্য ও সঠিক কথা রয়েছে এ ব্যাপার দুটোর মাঝখানে । আর তা হচ্ছে এই যে, ইচ্ছাটা মূলতঃ কোন কারণের সাথে সম্পৃক্ত । তাই তা সেটা তার কারণের প্রতিকুলে যেতে পারে না। উক্ত কারণই কাংক্ষিত কাজটিকে অপরিহার্য করে দেয়। তাই এটা অসন্ভব কথা যে, কারণ মওজুদ থাকা সর্তেও কাজটি হবে না পরস্তু ইচ্ছা শক্তিটির অবস্থা তো এই যে, সে নিজের ওপর অন্য কোন শক্তি দেখতে পায় না। এখন যদি তুমি ইচ্ছা শক্তির এ অবস্থাটি মেনে নাও আর তা নিজের ভেতরেও দেখতে পাও, তাহলে দেখবে করা না করার সন্তাবনার সমতা তোমার কাছেও স্বীকৃত সত্য হয়ে ধরা দেবে এবং বলবে, আমার ইচ্ছার কারণে কাজটি হয়েছে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।