২১০-হুজ্জাতুন্লাহিল বালিগাহ্ পরিচ্ছেদঃ বিয়াল্লিশ ॥ ইবাদতের উপর ঈমান স্মরণ রাখবেন, পুণ্যের শ্রেষ্ঠতম কাজ হচ্ছে এই, মানুষ পূর্ণ আন্তরিকতার সাথে এ আকীদা পোষণ করবে, এমন কি এ বিশ্বাসের পরিপন্থী কোন ভাবনাই আসবে না যে, ইবাদত মূলতঃ বান্দার ওপর আল্লাহর হক এবং অন্যান্য হকদাররা যেভাবে নিজ নিজ হক দাবী করে থাকে ঠিক তেমনি আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার কাছে ইবাদত দাবী করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালাইহে অসাল্লাম হযরত মা'আজ (রাঃ)-কে বলেন- “হে মা'আজ! জান কি বান্দার ওপর আল্লাহর কি হক রয়েছে? তেমনি আল্লাহর উপরই বা বান্দার কি হক আছে? মা'আজ (রাঃ) জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূল তা ভাল জানেন। হুযুর (সঃ) তখন বললেন, “বান্দার ওপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহরই ইবাদত করবে আর আল্লাহর সাথে কোন প্রকার শিরক করবে না। পক্ষান্তরে আল্লাহর ওপর বান্দার হক হল, যে বান্দা তার সাথে কোন শরীক করবে না, তাকে তিনি শাস্তি দেবেন না । তার কারণ এই যে, যে ব্যক্তি অনুরূপ মজবুত আকীদা না রাখবে তার এরূপ ধারণা সৃষ্টির সম্ভাবনা রয়েছে যে, মানুষের তো কিছুই করার নেই। আল্লাহ যা ইচ্ছা করেন তা-ই হয় এবং সব কাজের তিনিই মালিক মোখতার । তাই তার কাছে না তিনি ইবাদতের দাবীদার, আর'না তিনি সেজন্যে কাউকে জিজ্ঞাসাবাদ করেন। মূলতঃ এ ধরনের আকীদা পোষণকারী নাস্তিক । যদিও সে বাহ্যত ইবাদত করে থাকে, কিন্তু সে ইবাদত তার ওপর কোন প্রভাব বিস্তার করে না। তাই তার ইবাদত আদৌ আন্তরিক হবে না। এ কারণেই তার ও তার প্রতিপালকের সাথে কোন সম্পর্ক সৃষ্টি হবে ম্বা। তখন তার অন্যান্য পার্থিব অভ্যাসের মত এটাও একটা অভ্যাস মাত্র হয়ে দীড়াবে। এক্ষেত্রে আসল ব্যাপার এই যে, আহ্বিয়ায়ে কেরাম ও তাঁদের ওয়ারিশদের জ্ঞান ও আত্মিক সাধনার মাধ্যমে এ সত্যটি সুপ্রমাণিত যে, বাধ্যতামূলক জগতের বিভিন্ন ক্ষেত্রের ভেতর একটা ক্ষেত্র এরূপ যেখানে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।