হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২০৯ চতুষ্পদ জন্তুর পৃথিবীতে অবতরণ, সমগ্র কোরআন পয়লা আসমানে নাযিল করা, হুযুর (সঃ)-এর সামনে এবং তার ও মসজিদের দেয়ালের মাঝখানে জান্নাতের উত্তাপ অনুভূত হওয়ার মত অবস্থান নিয়ে দোযখের উপস্থিত হওয়া, বিপদ ও দোয়ার পারস্পরিক লড়াই, আদম সন্তান ও বুদ্ধি সৃষ্টি করা, তারপর বুদ্ধির একবার অগ্রসর হওয়া ও আরেকবার পিছিয়ে যাওয়া, সূরা বান্বারা ও সৃরা-আলে ইমরানের দুই ঝাক পাখীর রূপ নিয়ে প্রকাশ পাওয়া, আমলের পরিমাপ হওয়া, জান্নাত তার অনভিপ্রেত জিনিসে ও দোযখ তার অভিপ্রেত জিনিসে পূর্ণ হওয়া ইত্যাকার এরূপ বু উদাহরণ হাদীসের সাধারণ পারদর্শীর কাছেও গোপন নয়। জেনে রাখুন, তাকদীর কখনও কার্যকারণের পৃথিবীর নিয়ম-নীতির অন্তরায় নয়। কারণ, তাকদীরের সম্পর্ক হল সেই সামগ্রিক ব্যবস্থার সাথে যা একবার করে রাখা হয়েছে। হুযুর (সঃ)-এর একটি বক্তব্যের এটাই তাৎপর্য । যখন তার কাছে ঝাড়ফুঁক, ওষুধ-পত্তর ব্যবহার করা সম্পর্কে জানতে চাওয়া হল যে, এসব কি আল্লাহর নির্ধারিত তাকদীরের পরিবর্তন ঘটাতে পারবে? তিনি জবাব দিলেন, এ ঝাড়ফুঁক ও ওষুধ-পত্তরও আল্লাহর নির্ধারিত তকদীর। হযরত উমর ফারূক (রাঃ)-এর বক্তব্য থেকেও এ তাৎপর্য মেলে। তিনি সরস এলাকার সতেজ ঘাসের ক্ষেতে উট চরাবার প্রশ্রে বলেছিলেন-এটা কি ঠিক নয় যে, তোমরা উট কোন সবুজ সতেজ ঘাসের মাঠে চরাও তাহলে সেটাই উটের তাকদীর? মূলতঃ বান্দার নিজ কাজের স্বাধীনতা রয়েছে। কিন্তু সে.স্বাধীনতায় তার কিছু করার থাকে না। কারণ, উদ্দিষ্ট বস্তুর নকশা ও তার ফায়দা অন্তরে জাগরূক হওয়া ও তাতে উদ্দুদ্ধ হয়ে তার ইচ্ছা পোষণ করায় এ স্বাধীনতা জন্ম নেয়। অথচ তা কিভাবে হল সে খবর বান্দার নেই। তাহলে স্বাধীনতা কোথায়? হুযুর (সঃ) সেদিকে ইংগিত করেই বলেছেন, “অন্তর তো আল্লাহর দু'আংগুলের ফাকে অবস্থান করছে। তিনি যেদিকে ইচ্ছা. করেন সেদিকেই সেগুলো ফিরে থাকে ।” ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।