হজ্জাতুল্লাহিল বালিগাহ-২০৭ দলকে আলোকময় করে সেখানে প্রকাশ করেছেন। অতঃপর তাদের সবাইকে জবাবদিহি হওয়ার উপযোগী করে দায়িত্বশীল করে বানিয়েছেন। তাদের ভেতর তার ইবাদত ও মা'রিফতের যোগ্যতা দিয়ে দিয়েছেন। তার ফলেই তারা আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন, তাকে প্রভু বলে মেনে চলার। তাদের জবাবর্দিহির কারণ এটাই। অবশ্য তারা তা ভুলে গেছে। আজকের জগতে যারাই বিদ্যমান, তারা সবাই সেই নমুনা জগতের সৃষ্ট মানুষেরই বাস্তব রূপ । সুতরাং সেখানে তাদের যার ভেতর যে বস্তু রাখা হয়েছে সেটাই তো আজ বাস্তবায়িত হয়ে চলছে। চার-যখন মাতৃগর্ভে বাচ্চার প্রাণ ফুঁকে দেয়া হয়, সে প্রাণ তার নির্ধারিত ঘটনাপ্রবাহ নিয়েই দেহে প্রবিষ্ট হয়। যে ব্যক্তি কোন বৃক্ষের বীজ বপন করে সে ব্যক্তি বিজ্ঞ হলে বীজ, মাটি ও আবহাওয়া যাচাই করে বলে দিতে পারে যে, গাছটি কিরূপ সতেজ কিন্বা শুকনা হবে। তেমনি যে ফেরেশতা বাচ্চার দেহে প্রাণ ফুঁকে দেয় সে তার পরিস্থিতি-পরিবেশ থেকে জানতে পারে যে, এ লোকটি কি ধরনের রুধী-রোযগার করবে আর কি সব কাজ-কারবার করবে । সে এও জানতে পায়, তার ভেতর কি জৈব প্রকৃতি সবল হবে, না ফেরেশতা খাসলত জয়ী হবে। ফলে এটাও সে ফেরেশতা বুঝে নেয় যে, সে ব্যক্তি নেককার হবে, না বদকার হবে। পাচ-ঘটনাপ্রবাহ ঘটার আগেই তা নির্ধারিত হয়ে আছে। মূলতঃ পবিত্র দরবারে রক্ষিত নমুনার জগতে পয়লা ঘটনাটি চিত্রিত হয়। তারপর পৃথিবীতে তার ব্যবস্থাপনা চালু হয়ে যায়, এবং সে ঘটনাটি প্রকাশ পেয়ে থাকে। আমি বারংবার এ ব্যাপারটি দেখেছি যে, একদল লোক পরম্পর লড়াই করছিল। তাদের ভেতর সংকীর্ণতা ও হিংসা জন্ম নিল। আমি আল্লাহ পাকের কাছে এ ব্যাপারে আবেদন জানালাম । তখন আমি দেখতে পেলাম, পবিত্র দরবার থেকে পৃথিবী পর্যস্ত একটি নূরানী রেখা দেখা দিল ও আস্তে আস্তে তা সম্প্রসারিত হয়ে চলল । তারপর যতদূর তা ছড়াল,ততদূর পর্যন্ত হিংসা সংকীর্ণতা বিলুপ্ত হল। আমার মজলিস খতম হবার আগেই তারা পরস্পর মিলে-মিশে গেল এবং হিংসা-বিদ্বেষ ভুলে পূর্বেকার মিল-মহব্বতের জীবনে ফিরে গেল। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।