২০৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ এক, আদিতে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে, সৃষ্টি জগতকে প্রয়োজন মোতাবেক এরূপ উত্তমভাবে সৃষ্টি করা হবে, যাতে সর্ববিধ প্রয়োজন পূরণের ব্যবস্থা থাকবে এবং তার অস্তিত্ব লাতের সময় তার যাবতীয় বাড়তি সৌন্দর্য সৃষ্টির উপযোগিতাও প্রদত্ত হবে। এ জন্যে আল্লাহ তাআলা সর্ববিধ পরিকল্পনার ভেতর থেকে একটি পরিকল্পনা নির্দিষ্ট করে নিয়েছেন যেন অন্যকোন পরিকল্পনা সে ক্ষেত্রে ঠাই না পায়। তেমনি সেখানকার ঘটনাপ্রবাহকে এমন ভাবে বিন্যস্ত করেছেন যেন তা একটি সুসংবদ্ধ একক ব্যাপার আর তাতে আধিক্যের কোন অবকাশ নেই । এভাবে সর্ব ঘটনা প্রবাহের শেষ ঘটনাটি পর্য্ত ঘটে যাওয়া । দুই, আল্লাহ পাক সব কিছুর পরিমাণ আদি থেকেই সুপরিজ্ঞাত। বর্ণিত আছে আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল সৃষ্টির সংখ্যা ও পরিমাণ লিপিবদ্ধ করেছেন। তা এভাবে যে, তার আদি অনুগ্রহ মোতাবেক সকল সৃষ্ট বস্তুকে আরশের অস্তিত্বের আওতায় সন্নিবেশিত করেছেন। সেখানে তিনি সব কিছুর নমুনা সৃষ্টি করেছেন। শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় যিক্র। যেমন, যেখানে তিনি মোহাম্মদ (সঃ)-এর নমুনা চিত্রিত করে নির্ধারণ করে রেখেছেন যে, তাকে অমুক সময়ে মানব জাতির কাছে পাঠানো হবে এবং তিনি তাদের খোদায়ী বিধান অবহিত করবেন। তাছাড়া আবু লাহাব তাকে অস্বীকার করবে ও তার পাপ তাকে দুনিয়ায়ই গ্রেপ্তার করবে এবং আখেরাতে তাকে আগুন ঘিরে রাখবে ইত্যাদি, তখনই সেখানে নির্দিষ্ট হয়ে গেছে। ঠিক এভাবেই পৃথিবীর ঘটনা প্রবাহের প্রতিটি ব্যাপার সেখানে নির্ধারিত হয়ে আছে, আর সে কারণেই তা সেভাবেই ঘটে থাকে । আমাদের যেমন ধারণা যে, দেয়ালের ওপর রাখা কাণ্ঠটি স্থির হয়ে থাকার সুযোগ না থাকায় ফসকে পড়েছে এবং ভূমির ওপর রাখলে তা ফসকাত না, এও তেমনি ব্যাপার । তিন, আল্লাহ তাআলা আদম (আঃ)-কে মানব জাতির পিতা হিসেবে সৃষ্টি করেছেন এবং তার থেকেই মানব জাতির সম্প্রসারণ ঘটিয়েছেন । তাই মেছালী-দুনিয়ায় তিনি তার প্রতিটি বংশধরের নমুনা সৃষ্টি করেছেন এবং তাদের পাপ-পুণ্য কাজের ভিত্তিতে এক দলকে আধার পূর্ণ ও এক ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।