হুজাতুল্লাহিল বালিগাহ-২০৫ থাকে যা কিছু আল্লাহর কাছে রয়েছে৷ সে গ্রো্ী, দুনিয়া ও-তার তাবৎ সম্পদকে সেই অমূল্য সম্পদের অন্তরায় ও পরিপন্থী মনে করে। আল্লাহর ফয়সালার সামনে বান্দার ক্ষমতাকে .সে আয়নায় প্রতিফলিত প্রতিবিন্বের মতই অস্তিত্হীন মনে করে। তাকদীরে বিশ্বাসের ফলে সে পার্থিব জীবনে আল্লাহর একক ব্যবস্থার জ্ঞান অর্জন করে থাকে । অবশ্য এ সম্পর্কিত পূর্ণ জ্ঞান সে পরকালেই অর্জন.করবে। রাসূল (সঃ) তাকদীরের গুরুত্ব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন ফেব্যক্তি কল্যাণ-অকল্যাণের তাকদীরের ওপর বিশ্বাসী নয়, আমার সাথে তার সম্পর্ক নেই। তিনি আরও বলেন-কোন মানুষ কল্যাণ-অকল্যাণের তাকদীরে বিশ্বাস ছাড়া মোমেনই হতে পারে না। তেমনি মোমেন হতে পারে না যতক্ষণ সে এ বিশ্বাস না রাখবে যে, যা কিছু তার ব্যাপারে ঘটার তা ঘটবেই এবং যা তার জন্যে ঘটার নয় তা কখনও ঘটবে না। জেনে রাখুন, আল্লাহ পাকের আদি জ্ঞানে, জন্ম নেয়া বা না নেয়ার প্রতিটি ব্যক্তির সব কিছু বিধৃত রয়েছে। এটা কখনও হতে পারে না যে, এমন কোন কিছু সৃষ্টি হয়েছে যা তিনি জানেন না। এমন ঘটনা কারো মনে দেখা দিলে সেটা হবে অজ্ঞতা, সেটাকে জ্ঞান বলা যায় না। এ প্রশ্নটি হল ইলম বা জ্ঞানের সামগ্রিকতা সংশ্লিষ্ট, তাকদীর সম্পর্কিত নয়। কোন ইসলামী ফেকাহ্ই এ ব্যাপারে মতানৈক্য পোষণ করে না। উল্লেখিত হাদীস থেকে যে তাকদীরের গুরুত্ব জানা যায়, পূর্বসূরী নেক্কারগণ যে তাকদীরে বিশ্বাসী ছিলেন, এবং মুহাক্কিকবৃন্দ যে তাকদীর সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করছেন, সে তাকদীর সম্পর্কে এ প্রশ্ন তোলা হয় যে, কাউকে জবাবদিহি করার ক্ষেত্রে তা অন্তরায় হয়ে দীড়ায়। অবস্থা যদি তাই হয়, তাহলে কাজ-কর্মের কি প্রয়োজন? তাকদীর তো অপরিহার্য, যে কোন ঘটনা ঘটার বহু আগেই তা ঘটবে বলে নির্ধারিত হয়ে আছে। তা আগে থেকেই অপরিহার্য করে রাখা হয়েছে বলেই তো ঘটছে। তা থেকে না কেউ পালাতে পারে, না তা কেউ ঠেকাতে পারে, এ তাকদীর পাঁচবার ঘটেছে। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।