২০৪ -হজজাতুল্লাহিল বালিগাহ্ শুনা যায়, এ যেন অর্ধচেতন অবস্থায় চোখে লাল-নীল রং দেখা। যখন হাদিরাতুল কুদস বা পবিত্র দরবারের নির্ধারিত নেযাম মানব জগতে কায়েম করা উদ্দেশ্য. হয়, তখন যে ব্যক্তি তা অনুসরণ করে সে সর্বোচ্চ পরিষদের সাথে সংযুক্ত হয়। তখন আল্লাহ তাকে আঁধার থেকে উদ্ধার করে আলোর জগতে নিয়ে আসেন এবং তীর প্রশ্স্ততার, আশ্রয়ে তাকে ঠাই দেন। ফলে রহমতের দ্বার তার জন্যে অবারিত হয়। ফেরেশতা ও মানব কুলে ইলকা হয়ে যায় যে, তার সাথে সবাই সুসম্পর্ক রাখবে । তেমনি কেউ যদি সে বিধানের বিরোধিতা করে, তাহলে তাকে সর্বোচ্চ পরিষদ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং উক্ত পরিষদের অসন্তোষের কারণে তার ওপর দুর্যোগ নেমে আসে । অতঃপর পূর্বোল্লেখিত পদ্ধতিতে তার শাস্তি হয়ে থাকে । এ কারণেই এটা জরুরী হয়ে দাঁড়ায় যে, আল্লাহর সন্তোষ ও অসন্তোষের ভিত্তিতে পুরষ্কার ও শাস্তি এসে থাকে । এসব কিছুর মূল সূত্র হল সৃষ্টিজগতের উদ্দেশ্য মোতাবেক চলা বা না চলা । তাই বলা যায়, যদি বিধানদাতার মর্জি রক্ষার মাধ্যমে সৃষ্টিজগতে পরিবেশ সৃষ্টি করে দোয়া করা হয়, তাহলে তা স্বন্তাবতঃই কবুল হয়। ৰ রুইয়াত বা দেখা অর্থ হল কোন কিছু সুস্পষ্টভাবে কারো সামনে প্রকাশ পাওয়া । তাই মানুষ যখন পরকালে সেসব জিনিসের সামনে হাজির হবে যেগুলো সম্পর্কে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তখন মেছালী দুনিয়ার মাধ্যমে তার দৃষ্টিতে তাজান্লী সৃষ্টি হবে। তখন সবাই আল্লাহকে স্বচক্ষে দেখবে এবং তখনই বাণী বাস্তবায়িত্ত হবে। 'শীপ্বই তোমরা তাকে দেখতে পাবে যেভাবে তোমরা চৌদ্দ তারিখের পূর্ণিমার চাদ দেখতে পাও ।' পরিচ্ছেদ £ একচন্লিশ ॥ তাকদীরে বিশ্বাস পুণ্যের শ্রেণীসমূহের ভেতরে তাকদীরের ওপর ঈমান রাখা বড় স্তরের পুণ্য। কারণ, এর মাধ্যমে মানুষ গোটা সৃষ্টি জগতের নিয়ন্তা একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল হয়ে থাকে। যে ব্যক্তি তাকদীরের ফয়সালার ওপর যথাযথ ভাবে বিশ্বাস রাখে, তার দৃষ্টি সর্বতোভাবে সেদিকেই নিবদ্ধ ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।