২০২-হুজ্জাতুন্রাহিল বালিগাহ্ কারণ, এসব অর্থ কোন দলীল-প্রমাণ দ্বারা নির্ধারিত নয়। তা মেনে নেয়ার জন্য কাউকে বাধ্য করা চলে না। তেমনি ভাবে অন্য ব্যাখ্যার ওপর প্রাধান্য দেয়ারও উপায় নেই! তেমনি এক ব্যাখ্যা অপর ব্যাখ্যার ওপর মর্যাদা দাবী করতে পারে না। তেমনি এ ব্যাখ্যাকে আল্লাহ নির্দেশিত ব্যাখ্যা বলেও দাবী করা যায় না। এটাও বলার উপায় নেই যে, এ ব্যাখ্যার ওপর উম্মতের ইজমা হয়েছে। এখন আমি বলছিঃ আমাদের সামনে তিন শ্রেণীর অস্তিত্ব রয়েছে। জীবন্ত, মৃত ও এ দুয়ের বহির্ভূত জড় পদার্থ। এ তিনের ভেতরে জীবস্তই সম্ঞান। তাই সৃষ্টির ভেতরে তা প্রভাবশালী । এ কারণেই আল্লাহর সাথে তার সাজুয্য রয়েছে, তাই তার নাম “হাই” হওয়া অপরিহার্য, তার অর্থ জীবন্ত । তেমনি যেহেতু আমাদের কাছে ইলম বা জ্ঞানই সব রহস্যের আঁধার বিলুপ্ত করে সব কিছু আমাদের সামনে উজ্জ্বল করে তুলে ধরে । আল্লাহর কাছে সব কিছুই যেহেতু উজ্ঘল হয়ে আছে এবং শুরুতেই সামষ্টিক ভাবে ও পরে সবিস্তারে বিদ্যমান রয়েছে, তাই তার নাম “আলীম” বা সর্বজ্ঞ রাখা অপরিহার্য । তেমনি দেখা-শোনার দ্বারা সব কিছুর জ্ঞান যখন পূর্ণতা লাভ করে তখন তার নাম “সামিউন” ও “বাসীরুন” রাখা জরুরী । তেমনি আমরা যখন বলি, অমুক ব্যক্তি অমুক কাজ করার ইচ্ছা করেছে, তখন এ কথাই বুঝিয়ে থাকি যে, সে ব্যক্তি সে কাজ করা বা না করার ইচ্ছা পোষণকারী হতে পারে । আল্লাহ পাক যেহেতু অনেক কাজ কোন শর্ত পূরণ হলে কিংবা সৃষ্টি জগতে তার শর্ত ও উপযোগীতা দেখা দিলে করে থাকেন, ফলে যা হওয়া আগে জরুরী ছিল না তা শর্ত ও উপযোগীতা দেখা দেয়ায় জরুরী হয়ে থাকে, কখনও তার অনুমতি ও নির্দেশক্রমে কোন কাজে মতৈক্য সৃষ্টি হয়, যা আগে মতানৈক্যের ব্যাপার ছিল, তাই তার নাম “মুরীদ” বা ইচ্ছা পোষণকারী | তেমনি যেহেতু তিনি আদিতেই অনেক কিছুর সামষ্টিক ইচ্ছা পোষণ করে রেখেছেন যা দিনের পর দিন যথাক্রমে প্রকাশ পেয়ে চলছে, তাই প্রতিটি ঘটনাকেই স্বতন্ত্র রূপ দিয়ে বলা যায় যে, তিনি ইচ্ছা করায় এ ঘটনা ঘটছে। তেমনি যখন আমরা বলি অমুক ব্যক্তি ক্ষমতাবান, তখন আমরা এ অর্থই বুঝিয়ে থাকি যে, সে ব্যক্তি কোন কিছু করার ক্ষমতা রাখে এবং ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।