Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ছজ্জাতুল্লাহিল বালিগাহ-১৯৯ দল কোন আয়াতের সমর্থন ও অকাট্ট প্রম্মাণ ছাড়াই আল্লাহর গুণাবলী, অর্থ ও তাৎপর্য নিয়ে অনুসন্ধান ও বিতর্ক জুড়ে দিল। অথচ রাসূল (সঃ) বলেছেন, সৃষ্টি নিয়ে গবেষণা কর কিন্তু স্রষ্টা নিয়ে গবেষণা করোনা। আল্লাহ পাকের বাণী ঃ “সব কিছুর শেষ সীমা হল তোমার পালনকর্তা এ প্রসংগে তিনি বলেন, প্রভুকে নিয়ে চিন্তা-গবেষণা চলে না। মূলতঃ আল্লাহর গুণাবলী সৃষ্টও নয়, নশ্বরও নয়। তাই তা নিয়ে গবেষণা অনাবশ্যক ৷ তা নিয়ে গবেষণা করতে গেলেই প্রশ্ন আসবে, তিনি এ সব গুণে কিভাবে কখন থেকে গুণান্বিত হলেন? তখনই তাকে সৃষ্টির ব্যাপারে চিন্তা-ভাবনার সাথে একাকার করা হয়। ইমাম তিরমিজীর এক হাদীসে আছে, “আল্লাহর হাত ভরপুর ।” এ সম্পর্কে হাদীসের ইমামগণ বলেন-আমরা এ হাদীসের উপর সেভাবেই ঈমান রাখি যেভাবে তা বর্ণিত হয়েছে। তার কোন ব্যাখ্যা কিংবা তাতে কোন সংশয় ছাড়াই আমরা ঈমান রাখি। তেমনি সুফিয়ান সাওরী, ইমাম মালিক, ইবনে উয়াইনা ও ইবনে মুবারক বলেন-এ ধরনের কথা যেভাবে যা বর্ণিত আছে, সেভাবেই তার উপর ঈমান রাখি । এ প্রশ্ন তোলা যাবে না যে, তা হল কি ভাবে? ইমাম তিরমিজী অপর এক স্থানে বলেন-উক্ত গুণাবলী যেভাবে বর্ণিত আছে সেভাবেই উদ্ধৃত করা হবে। এটা কোন সৃষ্টির সাথে তুলনীয় ব্যাপার নয়, তাই এরূপ বলা যাবে না যে, তার শোনা আমাদের শোনার মত এবং তার দেখা আমাদের দেখার মত। হাফিজ ইবনে হাজার আসকালানী (রঃ) বলেন £ রাসূল (সঃ) ও সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধ সূত্রে এমন কোন বর্ণনা নাই যাতে বুঝা যায় যে, অনুরূপ রূপক বর্ণনা ব্যাখ্যা করা ওয়াজিব কিংবা তা সর্বতোভাবে নিষিদ্ধ। এটাও অসম্ভব কথা যে, আল্লাহ পাক তার রাসূলকে যা কিছু অবতীর্ণ হয়েছে তা মানুষের কাছে প্রচার করতে বলছেন এবং এও বলছেন যে, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, অথচ মুতাশাবিহা বা রূপক শব্দ কিভাবে প্রচার করতে হবে, তার কোন বিধান ' নেই। তাই মানুষ জানতে পারে না যে, কোন ব্যাপার তার সাথে সম্পৃক্ত করা যাবে আর কোনটা করা যাবে না। অথচ হুযুর (সঃ) নিজেও আল্লাহ রাসূলের বাণী প্রচারের ওপর সুস্পষ্ট জোর দিয়েছেন। তিনি বলেছেন, যারা ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।