Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ ভেতরে গুণ প্রবিষ্ট করা হয়, এ ক্ষেত্রে তার কোনটিই প্রযোজ্য নয় । সুতরাং সাধারণ জ্ঞান-বুদ্ধি, যুক্তি- প্রমাণ ও উপমা দ্বারা তার গুণাবলীর প্রকাশ বা. পরিমাপ চলে না। অথচ মানুষকে সে গুণাবলী প্রকাশও করতে হবে যেন সে যথাসম্ভব তার দায়িত পূর্ণ করতে পারে । তাই আল্লাহর গুণ দ্বারা তার ফলাফল ও ব্যাপ্তি অর্থ নিতে হবে! তার আদি রূপ বলা সন্ভব নয়! যেমন, রহমত দ্বারা বুঝতে হবে, নিয়ামত প্রদান । যেখানে অন্তরের নম্রতা ও ঝোক অর্থ নেয়া যাবে না। সেভাবে সমগ্র সৃষ্টবস্তু আল্লাহর নিয়ন্ত্রণে আছে বলতে এমন অর্থ নিতে হবে, যা সাধারণ্যে বোধগম্য । যেমন, কোন বাদশাহর কোন শহর নিয়ন্ত্রণে আনা, কারণ, আল্লাহর নিয়ন্ত্রণ বুঝাবার জন্যে এর চেয়ে সুন্দর ভাষা ও পদ্ধতি মানুষের থাকতে পারে না। তার ব্যাপারে কোন উপমা উতপ্রেক্ষা ব্যবহার করলেও তা যথাযথ অর্থে ব্যবহার করা যাবে না! আর এমন উপমা হতে হবে যার পরিচিত অর্থের সাথে উক্ত গুণের মোটামোটি সাযুজ্য রয়েছে। যেমন দরাজ হস্ত বলতে দান-দাক্ষিণ্য বুঝায়। পরস্তু এসব উপমা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেন তা থেকে শ্রোতারা তার গুণের্‌ ভেতরে জৈবিক গুণের মিশ্রণ খুঁজে না পায়। কারণ, একই কথার প্রতিক্রিয়া শ্রোতার বিভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন হয়। তাই বলতে হবে, আল্লাহ শুনেন ও দেখেন, কিন্তু তিনি স্বাদ নেন ও ছুঁয়ে থাকেন বলা যাবে না। এটাও জরুরী যে, বিভিন্ন অর্থ ও প্রভাবযুক্ত একই শব্দের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, রাযযাক (রুযীদাতা) ও মুসাব্বের (চিত্রশিল্পী) । তেমনি যেসব গুণ আল্লাহ পাকের শান ও মর্যাদার পরিপন্থী ও তার জন্যে অশোভন তা তার ক্ষেত্রে ব্যরহার করা যাবে না, ব্যবহার করা চলবে না। তাই বলতে হবে যে, আল্লাহর কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন! সকল এঁশী গ্রন্থ আল্লাহর গুণাবলী প্রকাশের উপরোক্ত রীতি-নীতি ও শর্তাদির সাথে একমত । তারা এ ব্যাপারেও একমত যে, এ পথে অনুরূপ সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ নিয়ে কোন তর্ক-বিতর্ক চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম-এর ঘোষিত উত্তম যুগত্রয়ের সবাই এ পন্থাই অনুসরণ করে গেছেন। তাদের পরে ইসলামানুসারীদের একটি ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।