১৯৬-হজ্জাতুল্লাহিল বালিগাহ্ একাকার সত্তা বিধায় আল্লাহর এক বান্দার ঘোষিত বিধানের চেয়ে তার ঘোধিত বিধানের গুরুত্ব বেশী। ফলে তা লংঘন করতে গেলে জান-মালের ক্ষতি দেখা দেবে । নিঃসন্দেহে এরপ ব্যক্তি মুশরিক। সে গায়রুল্লাহর ভেতরে আল্লাহকে দেখছে এ তার অসন্তোষ থেকে গযবের আশংকা করছে । এমনকি গায়রুল্লাহকে হালাল-হারাঙ্ বানাবার মূল অধিকারী ভেবে বসেছে। শির্কের এও এক পদ্ধতি যে, প্রতিমা ও নক্ষত্রের নৈকট্য লাভের জন্য জীব-জানোগ্নার জবাই করে সেগুলোর উদ্দেশ্যে উৎসর্গ করা । এ পদ্ধতি মুশরিকরা সে জীব-প্রতিমার জন্যে নির্ধারিত পূজার বেদীতে জবাই করত আর জবাই করার সময়ে প্রতিমার নাম নিত। এ ধরনের শিরকও নিষিদ্ধ হয়েছে। শিরকের আরেক পদ্ধতি এরূপ ছিল যে, বাহীরা ও সায়েবা নামক উট তারা দেবতার নামে উৎসর্গ করে মুক্ত ভাবে ছেড়ে দিত। এ পদ্ধতি নিষিদ্ধ করে আল্লাহ পাক ঘোষণা করলেন, আল্লাহ কান কাটা কিংবা মুক্ত ষাড়কে তার শরীয়তের বিধান বানাননি। শিরকের এও এক রূপ ছিল যে, কোন কোন মহান পূর্বপুরুষের নাম খুব শ্রদ্ধার চোখে দেখা হত এবং তাদের নামে মিথ্যা শপথ নিলে জান-মালের ক্ষতি দেখা দেবে বলে বিশ্বাস করা হত। তাই তারা নিজেদের কায়-কারবারে সে সব নামে শপথ করত । আল্লাহ পাক তাও নিষিদ্ধ করেছেন। নবী করীম (সঃ) বলেন ঃ যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করল সে শিরক করল। কোন কোন মুহাদ্দিস তার এ বক্তব্যকে সতর্কতা ও ধমকমূলক বক্তব্য বলে এড়াতে চান। আমি তা বলি না। আমার নিকট উক্ত শপথের তাৎপর্য পূর্বোল্লেখিত আকীদার শপথ! তাই তা শিরক হবে । শিরকের আরেকটি রূপ হল, গায়রুল্লাহর মাযার, দরগাহ বা খানকা যিয়ারত করা। এ যিয়ারতকারীরা ভারে যে, উক্ত স্থান অত্যন্ত বরকতময় । কারণ, অমুক বুযুর্গের সাথে জড়িত । তাই সেখানে গেলে তার নৈকট্য ও অনুগ্রহ পাওয়া যাবে । এ ধরনের শিরকও নিষিদ্ধ হয়েছে । নবী করীম (সঃ) উঠবেনা! ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।