হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৯৫ তখন আপ্দী ইবনে হাতিম এ ব্যাপারে রাসূল (সঃ)-এর কাছে জানতে চাইলেন । রাসূল (সঃ) বললেন £ এ আহ্বাররা তাদের জন্যে যেসব বল্ভু হালাল বলে তারা সেগুলো হালাল মনে করে, আর যেগুলোকে হারাম বলে দেয় সেগুলোকে তারাও হারাম বলে মেনে নেয়। আসল কথা হল, হালাল-হারাম নির্ধারণের ব্যাপারটি পার্থিব ব্যাপার নয়। এটা আত্মিক জগতের ব্যাপার ৷ সে জগতে এ নির্দেশ জারী হবে যে, অমুক বস্তুর ব্যাপারে জবাবদিহি করা হবে, আর অমুক বস্তুর ব্যাপারে ধরপাকড় হবে না। মূলত এ এঁশী ফরমানই পাকড়াও হওয়া না হওয়ার কারণ। আর এ ক্ষমতা তো আল্লাহ পাকের খাস ব্যাপার! রাসূল (সঃ) কোন কোন বস্তু হালাল কিংবা হারাম করেছেন বলে যে প্রমাণ পাওয়া যায়, তার তাৎপর্য হচ্ছে এই যে, তার যে কোন নির্দেশ এ কথার দলীল যে, মূলত তা আল্লাহর তরফেরই নির্দেশ। অর্থাৎ, তা হালাল বা হারাম করেছেন স্বয়ং আল্লাহ । মুজতাহেদীনরাও হালাল-হারাম নির্ধারণ করেছেন বলে যে কথা রয়েছে তার তাৎপর্য্য হল এই, তারা শরীয়ত প্রণেতার আয়াত থেকেই তা ইজতেহাদ করে বের করে নিয়েছেন, তারা নিজেরা কিছুই নির্ধারণ করেননি । স্বরণ থাকা দরকার, আল্লাহ পাক যখন তার রাসূলকে পাঠান, মুজিযার মাধ্যমে তার রিসালাত প্রমাণিত হয়। তখন সেখানে কোন কোন জিনস হারাম ছিল। আল্লাহ পাক তার মুখে সেগুলোকে হালাল ঘোষণা করালেন। তখন কিছু লোকের মনে খটকা দেখা দিল ও সেগুলো হারাম রাখার দিকে তাদের ঝৌক থেকে গেল। কারণ, পূর্ববর্তী দ্বীনে তা হারাম ছিল। তাদের এ বৈধ কারণকে অস্বীকার ও অবৈধ কারণের দিকে ঝৌক থাকার দুটো কারণ হতে পারে। এক-যদি বর্তমান দ্বীন ও শরীয়ত সত্য হওয়ার ব্যাপারে সন্দেহ থাকা। তাহলে তা এ নবীকে অস্বীকার করা ও তার সাথে কুফরী করার পর্যায়ে চলে যায়। দুই-- যদি পূর্ববর্তী হারামকে এরূপ হারাম ভাবে যা বাতিল হবার নয়, তা হলেও তা বৈধকরণকে অস্বীকার করা হয়। এরূপ ধারণা সৃষ্টির কারণ এটাই হতে পারে, যিনি তা হারাম করে গেছেন, তিনি আল্লাহর সাথে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।