১৯৪-হুজ্জাতুন্লাহিল বালিগাহ্ প্রসংগে আমি সেদিকে ইংগিত দিয়েছি। তাই আল্লাহ পাক মুশরিকদের ওপর এ অভিযোগ এনেছেন যে, তারা এ মুল ইবাদতেই অন্যকে শরীক করছে। আল্লাহর জন্যেই চূড়ান্ত দলীল- প্রমাণ । মুশরিকরা নিজেদের প্রয়োজনাদি, রুগীর আরোগ্য, দরিদ্রের ধনী হওয়া ইত্যাদি ব্যাপারে গায়রুল্লাহর কাছে প্রার্থনা জানাত। সেজন্যে তাদের নামে মানত করে ভেট দিত ও বিশ্বাস করত যে, এসব মানতের ভেট দিলেই তাদের প্রার্থনা পূর্ণ হবে । তারা বরকতের জন্যে গায়রুল্লাহর নাম ব্যবহার করত । তাই আল্লাহ তাআলা মানুষের জন্যে অপরিহার্য করে দিয়েছেন যে, নামাযে তারা এ দোয়া পড়বে-“আমরা শুধু তোমারই ইবাদত করছি এবং একমান্র তোমারই সাহায্য কামনা করছি।” অন্যত্র তিনি বলেন-“তাই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেক না।” তফসীরকারগণ দোয়াকে যে ইবাদত বলেছেন তাহা ঠিক নয়। কারণ, দোয়া হচ্ছে আল্লাহর মদদ চাওয়া । কারণ, আল্লাহই শিখিয়ে দিলেন, “ তোমার যা চাওয়ার তা কেবল আল্লাহর কাছেই চাও যেন তিনি তোমাদের সে চাহিদা পূর্ণ করেন।” - এক দল মুশরিক তাদের নির্ধারিত শরীকদের কাউকে আল্লাহর পুত্র ও কাউকে তার কন্যা বলত । তাই তাদের তা বলতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর আলোচনায় এ ব্যাপারটির রহস্য আমি সুস্পষ্ট করে দিয়েছি। তারপর একটি ব্যাপার এই যে, তারা তাদের আহ্বার ও রোহ্বান অর্থাৎ, তারা এ বিশ্বাস রাখত যে, তারা যে বস্তুকে হালাল বলবে সেটাই হালাল এবং যে বস্তুকে হারাম বলবে সেটাই হারাম । আর এজন্য ভাদের পাকড়াও করা হবে না। এ প্রসংগে আল্লাহ পাক এ আয়াত নাযিল রি এ প৮7% ১১ ০4 591 ৮4 টিবি ১ রি চি + 21 সূরা তাওবাহ £ আয়াত ঃ ৩১ “তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আহ্বার ও রোহবানদের প্রভু বনিছে” ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।