টন হজাহু়ারি বাসার কুক বলা হরেছে, খাতে শিরকের সন্তাবনা থাকে।- ঘেমন, প্রতিমাকে সিজদা দেয়া, তার নামে উৎসর্গ করা, তার নামে শপথ নেয়া ইত্যাদি.। এই ইলম আমার কাছে সুস্পষ্ট হয়েছে তখনই যখন আমার সা্নে এমন একটা সম্প্রদায় হাজির হল যারা ক্ষুদ্র এক বিষাক্ত মৌমাছছিকে সিজদা করত এবং সেটা সর্বদা নিশ্বাস নিত ও পাখা-পা দোলাতে থাকত । তখন আমার অন্তর বলে উঠল, তুমি কি এর ভেতর শিরকের আধার দেখতে পাচ্ছ? আমি বললাম, আমি তো এর ভেতর শিরকের আধার দেখতে পাচ্ছি না । কারণ, মক্ষিকাকে সে শুধু সিজদার কিবলা স্থির করেছে, কিন্তু বিনয়ের সাথে সে মর্যাদাকে মিলায়নি। অমনি আওয়াজ এল, তুমি রহস্যের দ্বারোদঘাটন করেছ। ঠিক সেই মুহূর্ত থেকে আমার অন্তর তওহীদের জ্ঞানে পরিপূর্ণ হল। এ ক্ষেত্রে আমার দূরদৃষ্টি অর্জিত হল যে, তওহীদ ও শিরককে শরীয়ত ও ঈমানের ভিত বলে নির্ধারণ করেছে তা ভালভাবেই জানতে পেলাম । আর ইবাদতের সাথে কাজের কি সম্পর্ক তাও বুঝতে পেলাম। আল্লাহই সর্বজ্ঞ। পরিচ্ছেদ ঃ উনচল্লিশ ॥ শিরকের প্রকার ভেদ ॥ শিরকের তাৎপর্য হল এই, মানুষ বুযুর্গ লোকদের ব্যাপারে এ ধারণা পোষণ করে যে, তাদের থেকে যেসব নিদর্শন ও কারামত প্রকাশ পায় তা তাদের সেই গুণ ক্ষমতার কারণে যা মানুষের থাকতে পারে না; বরং তা শুধু আল্লাহরই থাকে। তবে আল্লাহ ছাড়া অন্য কারো ভেতর তখনই তা দৃষ্ট হয়, যখন আল্লাহ তার ক্ষমতার কিছু অংশ তাকে অর্পণ করেন কিংবা তার সাথে আল্লাহ একাকার হয়ে যান অথবা এ ধরনের অন্য কোন বাতিল ও ্রান্ত ধারণা তার ব্যাপারে পোষণ করা হয়৷ যেমন, হাদীস শরীফে আছে £ “মুশরিকরা হজ্জের তালবিয়া এভাবে পড়ে থাকে- “হাজির আছি হাজির আছি, তোমার কোন শরীক নেই, সেই শরীক ছাড়া যে শরীকের তুমিই মালিক, আর তার মালিকানারও তুমিই মালিক । মূলতঃ মুশরীকেরা সেই শরীকদের সামনে অশেষ বিনয় প্রকাশ করত এবং তাদের সাথে সে সব ব্যাপারই করত যা আল্লাহর সাথে বান্দারা করে থাকে । ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।