হুজ্জাতুল্লাহিল বালিপাহ-১৮৯ দুইঃ _ইলহাম প্রাপ্ত ইলমে 'গায়েব। সেটা ব্যক্তিগত. কামালিয়াতের মাধ্যমে সরাসরি বিনা চেষ্টায় পাওয়া যায়। তেমনি প্রভাব সৃষ্টি প্রশাসন ব্যবস্থা ও প্রভূত প্রতিষ্ঠার ক্ষেত্রেও দুটো স্তর থাকে। এক, অংগ-প্রত্যংগ ও বুদ্ধি-কৌশল খাটিয়ে তা অর্জন করতে হয়। তা আবার পরিবেশ ও পরিমগ্ডলগত অবস্থা কাজে লাগিয়ে ভা করতে হয়। দুই, আপনা থেকেই.কোন কিছুর সাহায্য ছাড়াই সরাসরি অর্জিত হয়। আল্লাহ পাকের নিন্নের বাণী তার প্রমাণ ৪- অর্থাৎ, আল্লাহ যখন কিছু সৃষ্টির ইচ্ছা করেন, তখন শুধু বলেন “হয়ে যাও” অমনি হয়ে যায়। | তেমনি প্রভাব-প্রতিপত্তি, মর্যাদা ও ক্ষমতার দুটো স্তর রয়েছে। এক প্রজা-পুর্জের ওপর বাদশাহর প্রভাব-প্রতিপত্তি। কারণ, তার আমীর-ওমারা, সেনা সামন্ত, ধন-সম্পদ প্রচুর থাকে । তেমনি দুর্বলের ওপর শক্তির প্রাধান্যের জন্য সবলের ও শিষ্যের ওপর জ্ঞানের প্রাধান্যের জন্য গুরুর প্রভাব-প্রতিপত্তি দেখা দেয়। কারণ যাই হোক, প্রভাব-প্রতিপত্তির মূল রূপ সব ক্ষেত্রেই সমান! দুই-এ স্তরের শেষ্ঠতব অত্যন্ত উচু পর্যায়ের হয়ে থাকে। এর রহস্য আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত অনুদঘাটিত থাকবে, যতক্ষণ আপনাদের এ প্রত্যয় না হবে যে, সমস্ত নশ্বর বস্তুই এক অবিনশ্বর সত্তায় গিয়ে শেষ হয় এবং সেই.অবিনশ্বর সত্তার অসীম প্রভাব-প্রতিপত্তির মৌল অংশটি তার থাকে ও তার নৈকট্যের প্রভাবে অপর নশ্বর সত্তাও প্রভাবশালী হয়। তাই যেসব শব্দ এরূপ হয় যা উভয়ের জন্যে প্রযুক্ত ও ব্যবহৃত হয়, তার তাৎপর্যও খুবই কাছাকাছি হয়ে যায়। এ ক্ষেত্রটি খুবই সূক্ষ্ম ও নাজুক ক্ষেত্র । এখানেই পদস্থলনের ব্যাপারটি সর্বাধিক সংঘটিত হয়। অনেক সময় আল্লাহর রীতি-নীতির প্রয়োগ স্বাভাবিক ক্ষেত্র থেকে সরিয়ে অস্বাভাবিক ক্ষেত্রে ঘটানো হয়। ফলে মানুষ তার স্বজাতি কিংবা ফেরেশতা অথবা অন্য কোন সৃষ্টি হতে এমন কিছু প্রকাশ পেতে দেখে, যা তারা ভাবতেও পারে না এবং সঙ্গত ভাবেই অসম্ভব মনে করে । ফলে তার সকল অনুভূতি বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। এ থেকেই উক্ত ব্যক্তি বা সৃষ্টি তাদের ওপর খোদায়ী প্রভাব বিস্তার করে থাকে এবং তারা আল্লাহর কুদরত ও মানুষের প্রভাবের মধ্যে তারতম্য খুঁজে পায় না। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।