হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৮৭ তাই মুশরিকদের সতর্ক করতে গিয়ে আল্লাহ্ পাক কোথাও বলেছেন, রাষ্ট্র ও তার বিধি-বিধান একমাত্র আল্লাহর । কোথাও বলেছেন, এগুলো তো নিছক পাথর মাত্র। তারপর বলেছেন, তাদের কি পা আছে, যে চলবে, তাদের কি হাত আছে, যে ধরবে, তাদেরকি চোখ আছে, যে দেখবে এবং তাদের কি কান আছে, যে শুনবে? ৩। নাসারাদের ধারণা, ঈসা মসীহ (আঃ) আল্লাহর নৈকট্য প্রাপ্ত সত্তা, তিনি অতি মানব । তাই তাকে বান্দা বলা যাবে না। তাহলে তিনি অন্যান্যের পর্যায়ে নেমে যাবেন । সেটা হবে তার বেআদবী ও তার সাথে আল্লাহর ঘনিষ্ঠতার অবমূল্যায়ন। তাদের একদল তাকে এ বৈশিষ্ট্য প্রদান করল যে, তিনি আল্লাহর পুত্র । এ কারণে যে পিতা-পুত্রের ওপর সর্বাধিক সদয় থাকেন এবং নিজ তত্বাবধানে তার শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করেন। পুত্রের মর্যাদা স্বভাবতঃই ভূত্যদের ওপর । তাই তার আল্লাহর পুত্রবৎ হওয়াই যুক্তিযুক্ত । তাদের একদল তো তাকে স্বয়ং আল্লাহই বানিয়ে ফেলেছে। কারণ, তিনি তো আল্লাহরই অংশ। তাই তার ভেতর অপরিহার্য সত্তার অস্তিত্ বিদ্যমান। তাই তার থেকে এমন সব কাজ প্রকাশ পেয়েছে, যা সাধারণ লোক থেকে প্রকাশ পেতে পারে না। যেমন, মৃতকে জীবিত করা ও মাটি দিয়ে পাখী বানিয়ে জীবে পরিণত করা । সুতরাং তার বাণীই আল্লাহর বাণী ও তার ইবাদত করাই আল্লাহর ইবাদত করা। পরবর্তী স্তরের নাসারা সমাজ ঈসা মসীহকে আল্লাহর প্রকৃতি পুত্র বলে - ঘোষণা করল। তাই আল্লাহ পাক এ ধারণা বাতিল করে কোথাও বলেন, আল্লাহর কোন স্ত্রী নেই। কোথাও তিনি বললেন, আল্লাহই আকাশ ও পৃথিবী শূন্যাবস্থা থেকে সৃষ্টি করেন। তারপর বলেন, তিনিই একক সত্তা ও নির্দেশ শুধু তারই চলে । যখন তিনি কিছু সৃষ্টি করতে চান, তখন বলেন “হয়ে যাও” অমনি হয়ে যায়। বলাবাহুল্য, উপরোক্ত তিন সম্প্রদায়ের বহুবিধ ধ্যান-ধারণা ও অশোভন কথাবার্তা রয়েছে যা চিন্তাশীল গবেষকদের অজানা নয় । কুরআনে শেষোক্ত দু'দলের ওপর আলোচনা রয়েছে এবং তার সাথে অবিশ্বাসীদের সংশয়াদি নিরসন ঘটানো হয়েছে। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।