Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ ধর্মগোষ্ঠি, তার ভেতরে তিন সম্প্রদায় বড়। ্‌ ১। নক্ষত্র পূজক £ তারা মনে করে, নক্ষত্রমণ্ডলীই উপাসনা লাভের যোগ্য । নক্ষত্র পূজা থেকেই পার্থিব কল্যাণ আসে। তার সামনে কিছু প্রার্থনা করাই সঠিক কাজ । তারা বলে, আমরা গবেষণা ও অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছি যে পৃথিবীতে দৈনম্দিন যা ঘটে, মানুষের যা কিছু সৌভাগ্য বা দুর্ভাগ্য তাদের সুস্থতা ও রম্প্রতা সব কিছুর ব্যাপারেই নক্ষত্রের হাত রয়েছে। নক্ষত্রের আত্মা আছে যা তাদের গতিবিধি থেকেই প্রতীয়মান হচ্ছে। তাই সেগুলো তাদের উপাসনায় সাড়া দেয় ও তাদের ব্যাপারে উদাসীন নয়। এ কারণে তারা তারকার জন্য উপাসনালয় তৈরী করেছে। তাতে তারা সেগুলোর উপাসনা করছে। ২। অংশীবাদী $ এ সম্প্রদায়টি মূল স্রষ্টার ব্যাপারে আমাদের সাথে একমত | এমন কি বড় বড় কাজগুলো যে সেই স্রষ্টার তাতেও তারা দ্বিমত পোষণ করে না। চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহর হাতে তাও তারা মানে, কিন্তু অন্যান্য ব্যাপারে তারা ভিন্ন মত পোষণ করে। তাদের ধারণা, পূর্ববর্তী যেসব নেককার বুযুর্গ আল্লাহর নৈকট্য পেয়ে গেছেন, তাদেরকেও আল্লাহ তার কার্যকলাপের কিছু দায়িত্ব দিয়েছেন। তাই আল্লাহর তারা সৃষ্টিজীব হলেও ইবাদত পাওয়ার যোগ্য ৷ যেমন, কোন বাদশাহকে কেউ বহু খেদমত করে খুশী করে থাকে এবং বাদশাহ তাকে পুরক্কার স্বরূপ বিশেষ খেতাব দিয়ে কোন এলাকার দায়িত্ব অর্পণ করে থাকেন। তখন সে এলাকার লোকের জন্য অপরিহার্য হয়ে দীড়ায় তার আনুগত্য করা! এ যুক্তির ভিত্তিতেই মুশরিকরা বলে থাকে, সেই বুযুর্গদের ইবাদত না করলে আল্লাহর ইবাদত কবুল হবে না। কারণ, আল্লাহ অনেক বিরাট ব্যাপার ও তিনি অনেক উর্ধে রয়েছেন। তার কাছে নৈকট্য প্রাপ্ত বুযুর্গদের ইবাদত করে তাদের মাধ্যমে সেখানে পৌছতে হবে। অংশীবাদীরা ৰলে, মৃত বুষূর্ণরা সব শুনতে ও দেখতে পান এবং নিজ নিজ উপাসকদের কাজ দেখাশোনা করেন ও তাদের সাহায্য করেন। বস্তুতঃ তারা সে বুযুর্গদের পাথরের মূর্তি বানিয়ে নিয়েছে। তারপর সে মূর্তির সামনে মাথা ঝুঁকিয়ে মুলত আল্লাহ্র কাছেই প্রার্থনা করত। পরবর্তী স্তরে যারা এল তারা সে বুতগুলোকেই আল্লাহ ভেবে প্রার্থনা জানাত এবং বুত ও আল্লাহ্‌র মাঝে কোন পার্থক্য সৃষ্টি করত না। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।