হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৭৯ থাকে। উদ্দিষ্ট বস্তু অর্জনের উপায়-উপকরণ নিয়ে মাথা ঘামাতে হয়। বিবেক-বুদ্ধিকে যথোপযোগী বস্তু হাসিলের জন্য কাজে লাগাতে হয় । এসব কারণেই মন এসব বস্তুগত সমস্যায় ব্যস্ত থাকে । পরিণামে অন্যসব ব্যাপারে উদাসীন হয়ে যায়। তাই মানবিক চরিত্র বিকাশের ভাবনা তার আদৌ থাকে না। | বহুলোক অনুরূপ মনের ঘোড়ায় সওয়ার হয়ে চোরাবালিতে ধসে গেছে। তারপর সারা জীবনও সেখান থেকে উঠে আসার সৌভাগ্য হয়নি । তেমনি অনেক লোক আছে, যাদের ভেতরে জৈব প্রবৃত্তি প্রাধান্য পেয়েছে। তারা রীতি-নীতি ও বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে বেপরোয়া হয়েছে। এটাকেই বলা হয় প্রবৃত্তিগত অন্তরায় । পক্ষান্তরে যার ভেতর বিবেক-বুদ্ধি চাংগা রয়েছে আর তার বিবেক-বুদ্ধি পূর্ণতা অর্জন করেছে সে ব্যস্ততার মাঝেও সময় বের করে নেয়, প্রবৃত্তির তাড়া পেয়েও সংযত থাকে এবং নিজের মনকেও অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়ার জন্য প্রস্তুত করে। ফলে তার মন প্রবৃত্তির চাহিদা ছেড়ে বিবেক-বুদ্ধির প্রভাবে চলার যোগ্যতা অর্জন করে। তখন সে বুদ্ধি ও কর্মক্ষমতার সংযোগে মানবতার ক্ষেত্রে পূর্ণতা অর্জনের জন্যে উৎসাহী হয়। তার এ সচেতনতাই তাকে স্বজাতির আচার-আচরণ, লেবাস-পোশাক, মান-মর্যাদা, গর্ব-এঁতিহ্য ইত্যাদি অধ্যয়ন ও অনুশীলনে যত্বুবান করে। কারণ, সেসব তার মন-মগজে যথেষ্ট প্রভাব ফেলে । ফলে তার তা অর্জনের জন্য দৃঢ় ইচ্ছা ও বলিষ্ঠ সাহস সৃষ্টি হয়। এটাই হল রীতিগত প্রতিবন্ধক। এটাই হল পার্থিব উন্নতির উৎস। বহু লোক সর্বদা এতেই মত্ত থাকে। এমনকি এর জন্য জীবন পর্যস্ত বিসর্জন দেয় । মূলতঃ এ কৃতিত্ব ও সাফল্য অস্থায়ী এবং আসে আর যায়। কারো সাথে স্থায়ী থাকে না । কারণ, এর সম্পর্ক জড়জীবনের সাথে এবং পার্থিব উপায়-উপকরণ নির্ভর । তাই মানুষের মৃত্যুর সাথে সাথে এ সাফল্য তার বিপক্ষে চলে যায়। এটা তো সেই বাগানের মত যা আগুনে ভস্বীভূত হয় আর তার ছাইগুলো হাওয়ায় উড়ে যায়। এরূপ ব্যক্তি যদি যথার্থই সচেতন ও বিচক্ষণ হয়, তাহলে সে যুক্তি-বুদ্ধি দিয়ে কিংবা. অনুমান-আন্দাজ করে অথবা ধর্মীয় বিধি- বিধান অনুসরণ করে অবশ্যই বিশ্বাস করে যে, তার ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।