Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮-হুজ্জাতুল্লাহিল ৰালিগাহ শরীর ময়লামুক্ত হওয়া, ক্ষ, থুথু ও সর্দী বের হওয়া, নাভির নিম্নভাগ ও বগলের কেশ বড 2৩7, শরীর কিংবা কাপড়ে নাপাক বনু লাগা ইত্যাদি। তাছাড়া নিম্নস্তরের খেয়াল ও আলোচনা যাতে জঘন্য মনোবৃত্তি সৃষ্টি হয়। যেমন, নোংরা মুখরোচক কথাবার্তা, লজ্জাস্থান দেখা, পশুদের সঙ্গম মনোযোগ দিয়ে দেখা, ফেরেশতা কিংবা নেককার লোকদের গালমন্দ বা সমালোচনা করা, মানুষকে কষ্ট দেয়ার চেষ্টা করা ইত্যাদি । সেসব জিনিসই অবলম্বন করতে হবে যা স্বভাবতঃই পবিত্রতার সহায়ক হয় ৷ যেমন, গোছল করা, ওযু করা, পরিষ্কার পোশাক পরা, থোশবু ব্যবহার করা ইত্যাদি। কেননা এসব জিনিস ব্যবহার করলে মন পবিত্রতার দিকে আকৃষ্ট হয়। তেমনি বিনয় সৃষ্টির উপায় হচ্ছে আল্লাহপাকের তাযীমের সর্যোচ্চ অবস্থার প্রতি খেয়াল রাখা । যেমন, তার সামনে আনত শিরে দীড়ানো, সিজদা করা । এমন সব শব্দ 'ব্যবহার করা যা দিয়ে প্রার্থনা, বিনয় ও প্রয়োজনীয় বস্তু কামনা করা হয়। কারণ, এসবের মাধ্যমে আল্লাহ্র দিকে মনোনিবেশের উচু স্তর অর্জিত হয়। তেমনি ওঁদার্য সৃষ্টির উপায়সমূহের ভেতর দান-দক্ষিণায় অত্যন্ত হওয়া, উৎপীড়ককে ক্ষমা করা, কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করা ইত্যাদি রয়েছে। তেমনি আদালত বা ন্যায়নীতির স্বভাব সৃষ্টির উপায় হচ্ছে খোলাফায়ে রাশেদীনের আদর্শে ন্যায়নীতির রীতি-নীতির সব কিছু সবিস্তারে জেনে তা সংরক্ষণ ও অনুসরণ করা । আল্লাহ সর্বজ্ঞ। পরিচ্ছেদ ঃ চৌত্রিশ মানবিকতা বিকাশের অন্তরায় জেনে রেখ, মানৰিক বৈশিষ্ট্য বিকাশের পথে প্রধান অন্তরায় তিনটি । প্রকৃতিগত অন্তরায়, রীতিগত অন্তরায় ও বুদ্ধিগত অন্তরায় । এ অন্তরায়গুলোর মূলে রয়েছে মানুষের খাওয়া-পরা ও কামনা-বাসনা চরিতার্থের দৈনন্দিন চিন্তা ও প্রয়াস। মানুষের অন্তর প্রকৃতির আবেগ ও ইচ্ছার বাহন। আর এ ভার বহন করতে গিয়ে তাকে খুশী, অসুখী ও বাগ-ভয় ইত্যাদির শিকার হতে হয় । ফলে মানুষের মন সর্বদা তাতেই ডুবে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।