Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৭৫ শেষ কথা, তখন তুমি অনেক মংগল ও কল্যাণ প্রাপ্ত হবে এবং দ্বীনের আইন প্রণেতা হয়ে যাবে। তুমি তাদের ভেতর গণ্য হবে, যাদের জন্য আল্লাহ কল্যাণ মঞ্জুর করেছেন। উক্ত চারগুণ দ্বারা যে অবস্থা সৃষ্টি হয়, তাকেই বলা হয় প্রকৃতি বা মানবিক স্বভাব । এ স্বভাব অর্জনের কয়েকটি উপায় রয়েছে। তার কৌন কোনটি হচ্ছে বিদ্যাগত এবং কোন কোনটি হচ্ছে কর্মগত। তারপর এমন কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা মানুষকে স্বভাবের উদ্দেশ্য অর্জনে বাধা সৃষ্টি করে। সে প্রতিবন্ধকতা দূর করার বাহানাও রয়েছে। আমি চাই তোমরা সে ব্যাপারগুলো সম্পর্কে অবহিত হবে। সে জন্যে আল্লাহর তওফিক অনুযায়ী আমি যা কিছু বলি তা তোমরা মনোযোগ দিয়ে শোন। আল্লাহই সর্ব শক্তিমান । পরিচ্ছেদ £ তেত্রিশ স্বভাব চতুষ্টয় অর্জন, অপূর্ণত পূর্ণ করা ও হৃতবস্তু উদ্ধার করার পদ্ধতি জ্ঞানগত ও অপরটি কর্মণত। জ্ঞানগত পদ্ধতি এজন্যে প্রয়োজন যে, স্বভাব প্রকৃতি জ্ঞান শক্তির অনুগত ও অনুসারী হয়। তাই তুমি দেখতে পাবে যে, যখন মানুষের অন্তরে লজ্জা ও তীতি সৃষ্টিমূলক কথা বলা হয়,তখন তার কামনার ও নারী সন্তোগের স্পৃহা স্তিমিত হয়ে আসে। তারপর যখন তার অন্তর স্বভাবের অনুকূল জ্ঞানে পূর্ণ হয়ে যায়, তখন সে জ্ঞাত ব্যাপারগুলো তার অন্তরে মজবুত ভাবে বসে যায়। আর তা এভাবে হয় যে, সে এ কথা বিশ্বাস করে যে, আমার আল্লাহ সকল মানবিক দুর্বলতা ও ক্রটি থেকে মুক্ত পবিত্র । তার কাছে আসমান ও যমীনের বিন্দু-বিসর্গও গোপন থাকে না। যখনই তিন জন মানুষ গোপন পরামর্শ করে, তখন তিনি সেখানে চতুর্থ হয়ে বিরাজ করেন। তেমনি যেখানে পাচজন মিলে শলা-পরামর্শ করে, সেখানে ষষ্ঠ হয়ে বিরাজ করেন। তিনি যা চান তা-ই করেন এবং যাকে চান নির্দেশ দেন। তার নির্দেশ প্রত্যাখ্যান করার ক্ষমতা কারো নেই। ক্ষমতা নেই কারো ঠেকিয়ে রাখারও। নিজ অনুগ্রহে তিনি সব কিছুরই ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।