Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ এমন এক মানসিক অবস্থা যা মানুষকে পূর্ণতা অর্জনের শিক্ষা ও কাজ, অনুসরণের সকল অন্তরায় দূর করে। চতুর্থ স্বভাব বা গুগ হল ন্যায়পরায়ণতা। এটা এমন এক আত্মিক যোগ্যতা, যার দৌলতে দেশ ও জাতির সমস্যাগুলোর সহজ সমাধান সম্ভব হয়। ন্যায়পরায়ণ ব্যক্তির ন্যায় প্রতিষ্ঠার কাজগুলো তার স্বভাবগত ব্যাপার হয়ে দাড়ায়। এর রহস্য এই যে, জৈবিক প্রভাবমুক্ত আত্মার সাথে ফেরেশতার সম্পর্ক কায়েম হয়। আর ফেরেশতা ও পুণ্যাত্বা লোকদের ইচ্ছানুযায়ী আল্লাহপাকের ইচ্ছা সক্রিয় হয় এবং পার্থিব ব্যবস্থাপনায় আল্লাহপাক ন্যায়ানুগ পরিবর্তনের পরিমগ্ডল সৃষ্টি করে দেন। মূলত এ স্বভাবটি কেবল জৈবিক প্রভাবমুক্ত সুস্থ আত্মায়ই দেখা দেয়। সে আত্মাই শুধু পক্ষপাতহীন হক ইনসাফের কাজে আনন্দ পেয়ে থাকে । পার্থিব স্বার্থান্ধরা তা পেতে পারে না। তাই জৈবিক জ্ঞান স্বভাবতঃই এসব কাজে সংকুচিত ও বিমর্ষ হয়ে থাকে । মানুষ যখন এ ধরনের স্বার্থান্ধ হয়, তখন তা দূর করে ইনসাফ কায়েমের পরিমণুল সৃষ্টির জন্য আল্লাহ পাক নবী-রাসূলদের পাঠিয়ে থাকেন । এ কারণেই যে ব্যক্তি ইসলাম কায়েমের জন্যে অথসর হয় এবং জনগণের ভেতরে তা নিয়ে আন্দোলন শুরু করে, সে আল্লাহর রহমত পাবার যোগ্য হয়ে যায়। মানুষের ভেতর যখন ন্যায়পরায়ণতার স্বভাব স্থায়ী হয়ে যায়, তখন তাদের সাথেও আরশবাহী নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। ফলে তা আল্লাহপাকের রহমত ও বখশিশের উপলক্ষ হয়ে যায়। তখন তাদের ও ফেরেশতাদের মাঝে পুণ্য প্রভাবের দ্বার উন্মুক্ত হয়। এ স্বভাবের ওস্লায় ফেরেশতারা তাদের মদদগার হয়। তাদের অন্তরে ফেরেশতাদের ইলহাম নাযিল হয়। তারাও সে ব্যাপারে জানার জন্য উৎসাহী থাকে। যখন এ চারটি স্বভাব ও বৈশিষ্ট্যের তাৎপর্য পরিষ্কার হয়ে যাবে, তখন কি ভাবে ইলম ও আমলের ক্ষেত্রে পূর্ণতা হাসিল হয়, তাও জেনে নিতে হবে। এও জানতে হবে যে, কি করে এ স্বত্ঞববিশিষ্ট লোকদের সাথে ফেরেশতাদের সম্পর্ক কায়েম হয় ৷ এটাও ভালভাবে জানতে পাবে যে, উক্ত গুণাবলীর দ্বারা কিভাবে সর্ব যুগে যুগোপযোগী খোদায়ী বিধান প্রণয়ন ও প্রয়োগ করা যায়। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।