Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৭৩ মূলত মন যখন জীবিকার ধাধায় নিমগ্ন হয়, নারী সম্তোগের চিন্তায় বিভোর হয়, স্বাদ-আহ্রাদে অভ্যস্ত ও ভাল ভাল খাওয়ার আকাংক্ষী হয় তখন তা অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে উদ্দেশ্য সফল করতে ব্যস্ত থাকে। তেমনি যখন কোন ব্যাপারে জিদ্‌ সৃষ্টি হয়, কিংবা লালসা দেখা দেয়, তখন তাতে সাফল্য অর্জনের জন্য সর্বশক্তি নিয়ে আত্মনিয়োগ করে । এরপ ক্ষেত্রে স্বভাবতঃই সে অন্য কিছুর দিকে চোখ তুলে তাকাবার সুযোগ পায় না। তারপর যখন এ অবস্থা দূর হয়, তখন তাস ভেতর যদি মনোবল বিদ্যমান থাকে, তাহলে তা থেকে এরূপ দূরে সরে আসে, যেন কোনদিনই সেসব কাজে লিপ্ত ছিল না। কিন্তু যদি মনোবল শূন্য হয়, তাহলে উক্ত অবস্থাগুলো তার মনে সেভাবে দানাবেধে অবস্থান করে যেভাবে মোমের উপর মহর অংকিত হয়ে থাকে । পৌরুষ দীপ্ত প্রশস্ত অন্তরের লোক যখন জৈবিক বাসনা-কামনা থেকে মুক্ত হয়ে ও নিজের আসল অবস্থার দিকে প্রত্যাবর্তন করে তখন দুনিয়ার কোন লোক তার ভেতর ফেরেশতা স্বভাবের পরিপন্থী কোন কাজই দেখতে পায় না। এ কারণেই পরিণামে সে প্রীতিময়তা ও সফলতার অধিকারী হবে । সীল পড়ে যায়। উদাহরণ স্বরূপ দেখা যায়, কোন পৌরুষদীপ্ত দানশীল লোকের কোন মূল্যবান জিনিস চুরি হলেও সে তার পরোয়া করে না। কিন্তু সংকীর্ণমনা ব্যক্তি সেরূপ ক্ষেত্রে পাগলের মত হয়ে যায় । তার চোখে শুধু সে বস্তুটিই জুড়ে থাকে! ওঁদার্য্য ও সংকীর্ণতার এ বিপরীতমুখী অবস্থা দুটোর অনেক পরিভাষা রয়েছে। যদি তা সম্পদের বেলায় হয়, তাহলে বলা হয় বদান্যতা ও কৃপণতা তেমনি যদি যৌনতৃত্তি ও উদরপূর্তির ব্যাপার হয়, তাহলে বলা হয় রক্ষণশীলতা ও কামনা শক্তি। যদি শ্রমলব্ধ ও আয়াস সাধ্য ব্যাপার হয়, তাহলে বলা হয় ধৈর্যশীল ও অধৈর্য । যদি দ্বীনি বিধি-বিধান সম্পর্কিত ব্যাপারে হয়:তাহলে বলা হয় পুণ্যবান ও পাপী। মানুষের ভেতর যখন' এ সাহস ও ওদার্ধ্য দানা বাধে তখন তার মন জৈবিক বাসনা-কামনা থেকে মুক্ত হতে পারে ও তার ভেতরে উন্নত পর্যায়ের নিঃসংগতার আনন্দ লাভের যোগ্যতা সৃষ্টি হয়। সৎসাহস ও ওদার্য্য ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।