১৭২-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ ূ্ মানুষ নিজকে একদিকে যেমন তৃপ্তির আনন্দে উদ্বেল হয়, অন্যদিকে তেমনি সর্বোচ্চ পরিষদের পরিমগ্ুলের সাথে নিজের সাযুজ্য খুঁজে পায়। এ কারণেই পবিত্রতা মানবিক কল্যাণের ক্ষেত্রে পূর্ণতা অর্জনের কার্যকলাপে মানুষকে যথেষ্ট শক্তি জোগায় । পক্ষান্তরে অপবিভ্রতা যখন একাধারে চলতে থাকে আর তা কোন মানুষকে আষ্টেপিষ্টে জড়িয়ে রাখে, তখন তার ভেতরে শয়তানের কুমন্ত্রণা গ্রহণের, তাদের এমনকি সামনা-সামনি দেখার. ভয়াবহ দুঃস্বপ্রের তিমিরে আচ্ছন্ন থাকার ও ভয়ংকর জীব-জানোয়ারের মূর্তি চোখের সামনে মূর্ত হওয়ার অবস্থা সৃষ্টি হয়ে যায়। কিন্তু মানুষ যখন পবিত্রতা অবলম্বন করে এবং একাধারে তা নিষ্ঠা সহকারে চলতে থাকে, তখন তার ভেতর ফেরেশতার ইলহাম গ্রহণের, তাদের দেখার, ভাল ভাল স্বপ্র দেখে আনন্দ লাভের, ভাল ভাল বস্তু, সুন্দর সুন্দর আকৃতিতে দেখার এবং অত্যন্ত পবিত্র ও মহান জিনিস দেখার যোগ্যতা সৃষ্টি হয়। দ্বিতীয় স্বভাব বা গুণটি হল আল্লাহপাকের সামনে বিনীত থাকা । তার তাৎপর্য এই যে. যখন কাউকে আল্লাহপাকের বাণী ও গুণাবলী উল্লেখ করে কিছু বুঝানো হয়, তখন সে সতর্ক হয়ে যায় ও তার দেহ ও মন অত্যন্ত বিনয়ের সাথে তা গ্রহণ করে । কারণ, সে অস্থির হরে ধায় আল্লাহপাককে পাবার জন্যে ৷ সাধারণ লোক মহা প্রত'পান্বিত বাদশার দরবারে হাজির হলে তার সে অবস্থা দেখা দেয় তার করুণা ও বখশিশ পাবার জন্যে সেরূপ বিনয় ও স্ত্ুতির আশ্রয় নেয়। আল্লাহর দরবারেও মানুষের সে অবস্থাই সৃষ্টি হবে। কারণ, তার অসীম প্রতাপ ও অশেষ মহত্তের সামনে নিজেকে অসহায়ভাবে বিলীন করার মাধ্যমে সে সর্বোচ্চ পরিষদের সদস্যদের সর্বাধিক সাগঞ্জস্য সৃষ্টি কবতে পারে। তার এ অবস্থাটি তাকে মন মগজে আল্লাহর পরিচয় চিত্রিত করে কল্যাণের ক্ষেত্রে পূর্ণতা অর্জনের এবং এক অবর্নীয় উত্তম আবস্থায় তার দরবারে উপস্থিত হবার ব্যাপারে যথেষ্ট সাহাধ্য করবে। তৃতীয় স্বভাবটি হল, ওঁদার্য্য। অর্থাৎ, পৌরুষ ও বদান্যতা। তার তাৎপর্য এই যে, জৈবিক বাসনা-কামনার কাছে নতি স্বীকার না করা, তার প্রভাব থেকে মুক্ত থাকা এবং মন-মানসিকতায় তার ছাপ পড়তে না দেয়া। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।