Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ছজ্জাতুল্লাহিল বালিগাহ-১৭১ অনুকূল হতে বাধ্য করে নেয়, তখন সর্বাবস্থায় সে অবস্থা সর্বোচ্চ পরিষদের সদস্যদের গুণাবলীর সাথে অনেকটা একাকার হয়ে যায়। সে গুণাবলীর কারণে মানুষ সর্বোচ্চ পরিমদের সাথে মেলামেশার ও তাদের দলভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে। আল্লাহপাক আমাকে বুঝিয়েছেন, এ শিক্ষা ও প্রেরণা প্রদানের জন্যে আল্লাহ পাক আধ্বিমায়ে কেরামকে প্রেরণ করেছেন। সমগ্র শরীঅতের বিধি-বিধান সেই পদ্ধতিরই বিশ্লেষণ মাত্র । সব কিছুর লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পদ্ধতি । তার ভেতরে একটি স্বভাব বা গুণ হল পবিত্রতা । তার তাৎপর্য এই যে, যখন মানুষ বিবেকবান হয় ও তার মন-মেজাজ সুস্থ থাকে, তখন তার অন্তর সব ধরনের নিম্নমানের কাজ যা তার কর্মের পথে অন্তরায় হয় তা থেকে মুক্ত হয়। তাই এরূপ অবস্থায় যখনই সে অপবিত্র কিছুর সংস্পর্শে আসে আর তাকে জৈবিক প্রয়োজনে কাজে লাগাতে হয়, যেমন পায়খানা-প্রপ্রাব বা স্ত্রী মিলন ইত্যাদি, তখন তার মন অস্বস্তি বোধ করে থাকে । তার চেহারায় অন্তর্জালা ও বেদনাক্রিষ্টতার ছাপ পড়ে যায়। সে নিজকে খুব হেয় অবস্থায় দেখতে পায়। তারপর যখন উভয় ধরনের অপবিত্রতা দূর হয় এবং নিজের অংগপ্্রত্যংগ ধৌত করে ও গোসল করে, আর ভাল কাপড়-চোপড় পরে, খোশবু লাশায়, তখন তার সেই ক্রিষ্টতা দূর হয়ে যায়। তখন ভার অন্তর তৃপ্ত ও. প্রশস্ত হয়ে যায়। এটা কোন লোক দেখানো বা রুস্ম-রেওয়াজ পালনের জন্যে নয়; বরং মানুষ হিসেবে তার মানবিক চেতনা থেকেই এটা করে থাকে । এক্ষণে উপরোক্ত দু'অবস্থার পয়লাটিকে অপবিভ্রতা ও. দ্বিতীয়টিকে পবিত্র বলা হয়। যে লোক মেধাবী তার কাছে বিধি-বিধানের যথার্থতা সুস্পষ্ট । তার মেধা অবস্থানুপাতে বিধান সম্পর্কিত ব্যাপারটি সহজেই বুঝতে পায়। সে উক্ত উভয় অবস্থার পার্থক্য উপলব্ধি করে এবং একটি অবস্থাকে অপছন্দ ও ত'পর অবস্থাটিকে পছন্দ করবে । তবে নির্বোধ লোকও যদি জৈবিক শক্তি দুর্বল হয়, আর নিষ্ঠার সাথে পবিত্রতা অবলম্বন করে চলে এবং যদি দু'অবস্থা নিয়ে ভেবে দেখার অবকাশ পায় তা হলে সেও এ দুটোর তারতম্য বুঝতে পায়। জৈবিক দেহের অপবিভ্রত।কে ওযু ও গোছলের মাধ্যমে পবিত্র করে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।