Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৬৯ থাকেন। তবে তার ভেতরে খুব কম লোকই এ স্তরে পৌছতে পারেন। অন্যান্য সবাই সেটার আকাঙ্্া থাকে ও সর্বক্ষণ সেদিকে দৃষ্টি নিবদ্ধ রাখে । তারপর কৃত্রিমভাবে সেরূপ হাবভাব প্রদর্শন করে । দ্বিতীয় পদ্ধতিতে জৈবিক শক্তিকে বিচ্ছিন্ন না করে তাকে পরিশুদ্ধ করা হয়। তার বক্রতা দূর করা হয়। কিন্তু তার মূল শক্তি বহাল থাকে ৷ তখন অবস্থাটা এই দীড়ায় যে, কোন এক বোবা লোক যেভাবে বাকসম্পন্ন লোকদের বলার ভংগীকে নকল করে নিজের মনের ভাব প্রকাশ করে, ঠিক সেভাবেই জৈবিক শক্তিটি আত্মিক শক্তির কথা ও কাজকে অনুকরণ করে লজ্জা ইত্যাদি এমন ভাবে চিত্রিত করেন যা দেখামাত্র বুঝ" যায়, এও ঠিক তেমনি ব্যাপার ৷ যেমন, কোন সন্তানহারা জননী তার সন্তানের শোকে ইনিয়ে-বিনিয়ে দুর্বোধ্য ভাষায় যা কিছুই প্রকাশ করে তাতেই মানুষের ভেতর জননীর শোকটি রেখাপাত করে । এও ঠিক তেমনি ব্যাপার । যখন আল্লাহ পাকের ব্যবস্থাপনা এ সিদ্ধান্ত নেয় যে, দুনিয়ার ব্যবস্থাপনার সব চাইতে প্রিয় ও সবচাইতে সহজ পদ্ধতিকে ক:জে লাগানো. হবে, গোটা মানব জাতির সংস্কার ও তাদের সকল ব্যাপার পরিশুদ্ধির ব্যবস্থা করা হবে এবং তাদের ইহ ও পরকালের সামগ্রিক কল্যাণ প্রদান করা হবে, তাহলে পয়লা তিনি উপরোক্ত দ্বিতীয় পদ্ধতিটি কায়েমের ব্যবস্থা নেন। তখন সেদিকে মানুষকে ডাকার ও উদ্ধুদ্ধ করার জন্য দুনিয়ায় নবী-রাসূলদের পাঠান । তাবপর পয়লা পদ্ধতিটির দিকে শুধুমাত্র প্রাসংগিক ইংগিত-ইশারা করে ছেড়ে দেন! পরিপূর্ণ দলীল-প্রমাণ শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। খোলাসা কথা এই যে, পয়লা পদ্ধতিটি শুধু তাদের জন্যে নাদের ভেতরে “লাহুতী” আকর্ষণ সর্বাধিক ! এ ধরনের লোকের সংখ্যা খুবই নগণ্য । এ পদ্ধতির পথ দেখান তারাই যারা সংসার জীবন ত্যাগ করে এবং দুনিয়ায় তাদের ছ্বীনের দাওয়াত দেয়ার দায়িত্ব থাকে না! অবশ্য এ পদ্ধতির পরিপূর্ণতা কখনও দ্বিতীয় পদ্ধতির সামগ্রিক ব্যাপারটি সামনে না রেখে অর্জিত হয় না। তাছাড়া এ পদ্ধতিতে কোন না কোন মানবিক গুণ ও বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হতে হয়। হয় তাব থেকে দুনিয়ার কোন সংস্কার ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।