১৬৮- ইজ্জাতুল্লাহিল বালিগাহ্ মানবিক গুণাবলীর পূর্ণতা ঘটেছে। তাদের এ পূর্ণতা যথাযথভাবে অনুসরণ করা, অনর্জিত গুণ অর্জন করা, অর্জিত গুণ বহাল রাখা ও অপূর্ণকে পূর্ণতার তালিম দেয়ার ব্যাপারে তাদের জন্য কোন পথ প্রদর্শক দরকার হয়না, এমন কি তাদের কারো কিছু বলতেও হয় না । তারা স্বভাব সুলভ ভাবে যা কিছু করেন তা অন্যদের জন্য অনুসরণযোগ্য বিধান ও পদ্ধতি হয়ে দীড়ায় ৷ অন্য সব মানুষ তা স্থৃতিস্থ করে নিজেদের কর্মধারায় পরিণত করে। যখন কোন কর্মকার, ব্যবসায়ী ও তাদের মত অন্যান্য পেশাদার নিজেদের পেশা চালাতে গিয়ে পূর্বপুরুষ থেকে তা শিখে নিতে হয়, তখন সেই উচ্চাংগের নৈতিক উৎকর্ষ অর্জন কি করে উৎকৃষ্ট ও পূর্ণাংগের চরিত্রের মহাপুরুষদের থেকে শিক্ষা গ্রহণ ছাড়া সম্ভব হতে পারে? অথচ তা শুধু চেষ্টায়ও হয় না, আল্লাহ পাকের তওফীক অর্জন ছাড়া ৷ এ ব্যাপারটি এখন সুস্পষ্ট হয়ে গেল যে, আহ্বিয়ায়ে কেরামের মুখাপেক্ষী হওয়া একান্তই অপরিহার্য । তাদের অনুসরণ করা ও তাদের বাণী অনুশীলন করা অত্যন্ত জরুরী 1 আল্লাহ সর্বজ্ঞ । একত্রিংশ পরিচ্ছেদ বৈশিষ্ট্য অর্জনে মানবের বিভিন্ন পদ্ধতি জেনে রেখো, বৈশিষ্ট্য দু'ভাবে অর্জিত হয়। একটি পদ্ধতি হল, জৈব শক্তিকে সম্পূর্ণ আলাদা করে ফেলা । সে জন্যে এমন সব উপায়-উপকরণ ব্যবহার করা হয়, যাতে ইন্দ্রিয়গ্ুলো নিক্ক্িয় হয়ে যায় । সে সবের তৎপরতা শেষ হয়ে যায়, সেগুলোর জ্ঞান ও দহন উধাও হয়ে যায়। সার্বক্ষণিকভাবে দেহ ও মন সর্বশক্তিমানের দিকে নিবিষ্ট হয়। আত্মা সেই সব জ্ঞানই গ্রহণ করে যা স্থান ও কালের সাথে কোনই সম্পর্ক রাখে না। যে সব বস্তুতে কোনই স্বাদ নেই তার ভেতরে সেই সব কন্তুর আকাজ্ষা জাগে । এমনকি সে লোকজনের সাথে মেলামেশা ছেড়ে দেয়। তাদের আকর্ষণের বন্তুগুলো তার ভেতর বিকর্ষণ সৃষ্টি করে। তাদের ভয় পাবার জিনিসগুলোকে সে আদৌ ভয়ের চোখে দেখে না । জনমানব থেকে সে বিচ্ছিন্রতা অবলম্বন করে। বিজ্ঞ, আলোকপ্রাপ্ত ও সুফী দরবেশগণ এই স্তরে পৌছার জন্য সচেষ্ট ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।