Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৬৭ কিছু লোক এমন রয়েছে যার ভেতরে বিশেষ কোন যোগ্যতা পূর্ণ মাত্রায়ই দেয়া হয়েছে। সে কখনও চুপ থাকতে পারবে না, তার জাত গুণ তাকে চাংগা করে সামনে এগিয়ে নেবে । সে স্বতঃস্ফুর্ত ভাবেই ছুটে চলবে। কোন কাপুরষ তাকে হাজার ডেকেও ফেরাতে পারবেনা । এমন কি সমাজের কোন রীতি-নীতির প্রতিক্লতা কিংবা অনুকূলতার তোয়াক্কা না করেই সে তার বিশেষ গুণের সহজ বাস্তবায়ন ঘটিয়ে চলে। এ ধরনের ব্যক্তিই উক্ত গুণের লোকদের নেতৃত্ব দেয়। তার কোন নেতা বা প্রশিক্ষকের প্রয়োজন দেখা দেয় না। যারা এ যোগ্যতায় তার চেয়ে পেছনে, তাদের জন্য জরুরী হল তার পদ্ধতি, রীতি-নীতি, কার্যধারা অনুসরণ করা ও তার ঘটনাবলী স্মরণ করা! তাহলেই তার গুণ, কৃতিত্ব ও যোগ্যতার ততটুকু সে অর্জন করতেপারবে যতটুকু তার জন্যে নির্ধারিত রয়েছে। এভাবে মানুষের যোগ্যতার তারতম্যের প্রকৃতি ও পরিবেশগত অবস্থাও সক্রিয় থাকে, যেমন, খিধির (আঃ) যে ছেলেটিকে হত্যা করেছিলেন সে প্রকৃতিগতভাবেই কাফির ছিল। যেমন আল্ল'হ বলেন, “সে বধির, বোবা ও অন্ধ তাই পথে আসবে না।' কিছু লোক এমন রয়েছে, যার গুণ ও যোগ্যতা প্রকাশ না পেলেও সংক্কারের মাধ্যমে তা সৃষ্টির স্ভাবনা থাকে । তবে সে জন্যে তার কঠোর সাধনা প্রয়োজন। তেমনি প্রয়োজন ক্রমাগত আমল করা। স্থায়ী আমলের প্রভাবে প্রবৃত্তি প্রভাবিত হয়। এ ধরনের লোকদের প্রয়োজন আহ্বিয়ায়ে কেরামের প্রেরণাদায়ক দাওয়াত ও সংশোধন পদ্ধতি । এ ধরনের লোকই সর্বাধিক । আশ্বিয়ায়ে কেরামের মিশনের প্রাথমিক লক্ষ্য ছিল এদের দিকেই। একদল লোক এমন রয়েছে, যাদের ভেতর চারিব্রিক গুণাবলীর মৌল ভিত্তি প্রদত্ত হয়েছে । তাই তার কাজে ক্রটি-বিচ্যুতিও দেখা দেয়। কারণ, মূল গুণকে শাখা-প্রশাখায় ছড়িয়ে দিয়ে সকল কাজকর্ম সঠিকভাবে করার জন্য তার পথপ্রদর্শক 'গুরু' প্রয়োজন । এদের দিকে লক্ষ্য করেই আল্লাহ এরশাদ করেন, “অচিরেই তাদের প্রদীপ জ্বলে উঠবে যদিও তাতে এখনও আগুন লাগানো হয়নি।” এদের বলা হয় সাব্বাক! মানৰ জাতির একটি স্তর হল আত্ধিয়ায়ে কেরামের । যাদের ভেতর ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।