Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ সে দেশে সরকার ও জনতা তখন ফেরেশতাদের দলে শামিল হয়ে যায়। সেদেশের মানুষ এ পুণ্যময় অনুশাসনের বরকতে ধন্য হয়ে চলে । দেশে দেশে তাদের স্বাগত সম্ভাষণ শুরু হয়ে যায়। একমাত্র মানবতার সহজাত মানসিক বিধি-বিধান ছাড়া আরব-আজম, সাদা-কালো, ধার্মিক-অধার্ষিক, আর কোন বিধি-বিধান রয়েছে কি? নেই, তা থাকতেও পারে না। এক মাত্র মানবিক মৌলিক গুণাবলী ও বৈশিষ্ট্যের ওপরেই দুনিয়ার সকল মানুষকে একমত করা যেতো, কারণ, তুমি দেখতে পেলে যে প্রতটি মানুষের ভেতর ফেরেশ্তা স্বভাবের বিবেক বিদ্যমান । তাদের মর্যাদা যে কত বড় আর তাদের ভেতরকার উত্তম চরিত্রের লোকদের আসন যে কত উর্ধে তাও তুমি দেখতে পেয়েছ। আল্লাহই সর্বশক্তিমান । ত্রিংশ পরিচ্ছেদ মানবিক বৈশিষ্ট্যের তারতম্য জেনে রেখো, বীরত্ব ও অন্যান্য নৈতিক কল্যাণ সব মানুষের এক হয় না। তাতে মানুষে মানুষে বিভিন্নতা দেখা দেয়! কোন কোন মানুষের ভেতরে তো বীরত্ব গুণ একেবারেই অনুপস্থিত । হয়ত এমন কোন প্রতিকূল আশাই করা যায় না। যেমন, নপুংসক কিংবা অত্যন্ত দুর্বল চিত্তের লোক বীরত্ব গুণ থেকে বঞ্মিত। কিছু লোক এমন আছে যে, সাধারণত তারা বীর নয়, কিন্তু সাহস সৃষ্টির কাজ, কথা ও সাহসী নেতৃত্বের আনুগত্য তাকে বীর বানায়। বীর নেতা ও সহকর্মীদের দৃষ্টান্ত, কথা ও কাজ তাকে বীরত্পূর্ণ কাজে পা বাড়াতে উৎসাহিত করে। মূলতঃ বেশ কিছু লোক এমন রয়েছে যাদের ভেতরে সুপ্ত যোগ্যতা বিদ্যমান । তবে শুরুতে তা দেখাতে গিয়ে স্বভাবতই ভুল-ত্রুটি হয়ে থাকে । তখন যদি তাকে থামিয়ে দেয়া হয়, তাহলে তার উৎসাহ দমে যায় ও অনিচ্ছা সত্বেও চুপ হয়ে যায়। তখন যদি কেউ তার জন্মগত সুপ্ত প্রতিভার অনুরূপ কোন নির্দেশ দেয় তা তখন গন্ধকে আগুন লাগার মতই জলে ওঠে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।