Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহল বালিগাহ-১৬৫ এটাও ফেরেশতা স্বভাব বা বিবেকেরই বৈশিষ্ট্য, পশু স্বভাব বা প্রবৃত্তি এ বৈশিষ্ট্য থেকে অনেক দূরে অবস্থিত। | যখন এ অবস্থা দাড়াবে যে, পণ্ড প্রবৃত্তি তার বাসনা-কামনা, স্বাদ-আহ্লাদ ও আসক্তি-আকর্ষণ বর্জন করবে, তখন তার নাম দেয়া হবে ইবাদাত ও রিয়াযাত বা উপাসনা ও সাধনা । এটাই মানুষের সেই মূল চরিত্র অর্জনের মাধ্যম হয় যা তার ভেতরে অনুপস্থিত। এ মাকাম বা পর্যায়ের তাৎপর্য এই দাড়াল, মানবের সত্যিকারের চারিত্রিক বৈশিষ্ট্য ইবাদত ছাড়া অর্জিত হয় না। একারণেই ব্যক্তি মানবের সামগ্রিক কল্যাণের ব্যাপারে মানবিক সত্তার মৌল আলোক বর্তিকা ডাক দিয়ে বলে ও কঠোরভাবে নির্দেশ দেয় যে, গুণের পরিমার্জন ও উন্নয়ন চাই। সে জন্যে স্বীয় প্রকৃতিকে পরিশোধিত ও বনের মূল লক্ষ্য ও সাধনা বলে স্থির করতে হবে। এমন কি নিজের ভেতরে এরূপ যোগ্যতা সৃষ্টি ₹রতে হবে যার ফলে জৈবিক ও. আত্মিক উভয় শক্তির ভারসাম্যের প্রভাবে সে বিমন্ডিত হতে পারে। সে ক্ষেত্রে জৈবিক শক্তি আত্মিক শক্তির নির্দেশে পরিচালিত হবে এবং সে ফেরেশতা স্বভাবের মূর্তরূপ ধরে প্রতিভাত হবে। কোন মানুষ যখন সুস্থ মানসিকতার অধিকারী হয়, আর তার অস্তিত্ব যখন মানবিক বিধি-বিধান পুরোপুরি ধারণের যোগ্য হয়ে যায়, তখন সে উক্ত দুর্লভ গুণ বা বৈশিষ্ট্যের জন্য উদগ্রীৰ হয়। লোহাকে যেভাবে চুম্বক টেনে নিয়ে যায়, ঠিক তেমনি তখন সেই ব্যক্তি সম্ভাকে উক্ত গুণটি টেনে নেয়। এটা একটা প্রকৃতিগত অত্যন্ত স্বাভাবিক ব্যাপার । আল্লাহ পাক এ স্বভাব দিয়েই মানুষ সৃষ্টি করেছেন। তাই দেখা যায়, যখন কোন জাতি উক্তরূপ ভারসাম্যপূর্ণ স্বভাব আয়ত্ত করে ফেলে, তখন তাদের ভেতর এরূপ মনীষী অবশ্যই দেখা দেয় যিনি তাদের সেই প্রশংসনীয় চরিত্রকে পূর্ণতায় পৌছে দিতে যত্ববান হন। মূলত সেটাকেই তখন তারা সর্বোচ্চ সৌভাগ্য বলে ভেবে থাকে । রাষ্ট্রনারক ও প্রশাসনের দৃষ্টি সে দিকেই থাকে । জনগণও তাদেরই প্রভাবে অনুরূপ গড়ে উঠে। সমগ্র দুনিয়ায় তারা মানবতার অত্যুজ্জল দৃষ্টান্ত হয়ে বিরাজ করে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।