হজ্জাতুল্লাহিল বালিগাহ-১৬৩ প্রতিদবন্থীতাপরায়ণ হওয়া ইত্যাদি । যদি সেটাকে কৃতিত্ব বলা হয় তা হলে গাধাকে সেক্ষেত্রে সর্বাধিক কৃতিত্বের দাবীদার বলতে হয়। হ্যা, কখনও কাউকে এমন কিছুর জন্যে প্রশংসা করা হয়, যা শুধু মানুষের মধ্যেই পাওয়া যায়। যেমন, মার্জিত চরিত্র, উত্তম কর্মধারা, উন্নতমানের গুণাবলী, উচ্চাংগের শিল্প-নৈপুণ্য ও সুউচ্চ মর্যাদা ইত্যাদি । মূলত এগুলোকেই বলা হয় মানবিক যোগ্যতা ও কৃতিত্ব । প্রত্যেক জাতির জ্ঞানী মনীষীগণ এগুলোকেই লক্ষ্য বানিয়ে নেন এবং এসব ছাড়া অন্য যেসব গুণের কথা বলা হয়েছে, তারা সেগুলোকে আদৌ কোন প্রশংসনীয় গুণ বলে মনে করেন না। অবশ্য এখনও বিষয়টি সুস্পষ্ট ও পরিশীলিত হয়নি । কারণ, সে গুণাবলীর মূল বস্তু প্রতিটি জীবের ভেতরই পাওয়া যায়। যেমন, বীরত্বের মূলে রয়েছে ক্রোধ সহকারে প্রতিশোধ নেয়া, প্রচণ্ড ভাবে অগ্রসর হওয়া ও বিপজ্জনক কাজে পা রাখা । অথচ এগুলো পুরুষ জীবজস্তুর ভেতরে যথেষ্ট দেখা যায়। কিন্তু সেটাকে তখনই বীরত্ব বলা হয়, যখন কোন মানুষ অত্যন্ত বিজ্ঞতার সাথে কল্যাণকর পথে সেগুলোর উপস্থাপনা, বাস্তবায়ন ঘটায়। তেমনি কলাকৌশল ও কারিগরী কাজের মূল বস্তু জীব জন্তুর ভেতরেও দেখা যায়। বাউই পাখী তার নিজের বাসা তৈরী করে। কোন কোন জীবতো স্বভাবগত ভাবে এমন শিল্পকর্ম দেখায় যা মানুষকে অনেক কষ্ট করেও সেরূপ করতে ব্যর্থ হতে হয়। এ থেকে বুঝা গেল যে, সেগুলোও মানুষের মূল কৃতিত্ বা মৌলিক গুণ নয়; বরং সেগুলোও প্রকৃতিগত কৃতিত্বের অন্তর্ভুক্ত! মানুষের মূল কৃতিত্ব বা গুণ হল তার ভেতরকার পশু প্রকৃতিতে মানব প্রকৃতির নিয়ন্ত্রণে রাখা, প্রবৃত্তির তাড়নাকে বিবেক-বুদ্ধির বশীভূত রাখা । তারই ফলে মানুষ জীব জগতে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও কৃতিত্বের অধিকারী হয়ে থাকে । জেনে রেখো, মানবিক মূল গুণের সাথে যেসব ব্যাপার সম্পৃক্ত তা দু'শ্রেণীতে বিভক্ত । একটি হচ্ছে মানবের জৈবিক প্রয়োজনের কাজগুলো * যার দিকে জন্মগত ভাবেই মানুষ আকৃষ্ট হয়ে থাকে। কিন্তু এ শ্রেণীর বিষয় : দ্বারা আপন উদ্দেশ্য হাসিল সম্ভব. হয় না; বরং অধিকাংশ ক্ষেত্রে এসবের 'চাকচিক্যের মোহে ডুবে আসল উদ্দেশ্য বিস্থৃত হয়। এটা যেন আংশিক ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।