১৬২-হজ্ঞাতুল্লাহিল বালিগাহ দঁড়ায়। তারপর সে যখন বেপরোয়াভাবে তা করে চলে, তখন বুঝতে হবে তার আত্মা রুগ্ন ও অসুস্থ হয়ে গেছে। তখন সে তার সমাজ ও রীতি-নীতির জন্য কলংক হয়ে দীড়ায়। ' যখন কোন সমাজ ও রাষ্ট্রের কল্যাণময় রীতি-নীতি পুরোপুরি চালু হয়ে যায়, তখন উচ্চ পরিষদের ফেরেশতাগণ এর সহায়কদের জন্যে দোয়া ও বিরোধীদের জন্যে বদদোয়া করতে থাকেন। ফলে সুমহান পবিত্র সত্তা সহায়কদের প্রতি সন্তুষ্ট ও বিরোধীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যখন এভাবে কোন কল্যাণময় সমাজ ও রাষ্ট্র কয়েম হয়, তখনই সেই মহান উদ্দেশ্য সাধিত হয়, যে উদ্দেশে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। উনত্রিংশ পরিচ্ছেদ - মানবিক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের তাৎপর্য জেনে রেখো, মানুষের কিছু বৈশিষ্ট্য এমন যে, তা মানুষ হিসেবে সে প্রকৃতিগত ভাবেই পেয়ে থাকে । তেমনি কিছু বৈশিষ্ট্য তার বৈষয়িক । যা তার পারিপার্থিকতা ও দূরবর্তী কোন প্রভাব থেকে অর্জিত হয়। মানবিক সচ্চরিত্রতা ও বিবেক যে ব্যাপারটিকে অত্যধিক গুরুত্ দেয় ও লক্ষ্যবস্তু হিসেবে নেয় তা হলো মানবিক পরিপূর্ণতা ৰা পূর্ণাংগ মানবতা । কারণ, কখনও কারও এমন কিছু নিয়ে প্রশংসা করা হয়, যা তার প্রকৃতিগত অবয়বের”সাথে সং্রিষ্ট । যেমন, তার দৈহিক উচ্চতা কিংবা দেহের বিশালত্ের প্রশংসা । সেটাকে যদি কৃতি বলা হয়, তাহলে সে কৃতিত্বের পূর্ণতা দেখতে পাবে সুউচ্চ ও সুবিশাল পাহাড়-পর্বতে । কখনও কাউকে প্রশংসা করা হয় এমন কিছুর জন্যে যা গাছ-পালায়ও দেখতে পাওয়া যায়। যেমন, কারো দ্রনত বর্ধন ডগমগে চেহারা, সুন্দর গড়ন ইত্যাদির জন্যে । সেটাই ষদি কৃতিতৃ হয়,তাহলে লালা কিংবা গোলাপফুল সে কৃতিত্বের সর্বাধিক দাবীদার । কখনও কাউকে এমন কিছুর জন্যে প্রশংসা করা হয়, যা জীব-জন্তুর ভেতরেও পাওয়া যায়। যেমন, দৈহিক শক্তি, সুউন্চ কণ্ঠ, যথেষ্ট খাওয়া, শক্ত হাতে পাঞ্জা লড়া, জেদী ও ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।