Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৬১ শিকার ও প্রমোদ বিহার, পশু পাখীর রেস ইত্যাদি। তখন শূন্য ভাণ্ডার পূর্ণ করার জন্য বহিরাগতদের ওপর মোটা কর আরোপ করা হয় ও জনগণ থেকে এত বেশী রাজস্ব আদায় করা হয় যে, তারা নিঃস্ব হয়ে যায়। কিং তার মর্মজ্বালা ও হিংসা বেড়ে যায়, ফলে সে লোকদের সাথে এমন দুর্যবহার করে চলে যা তার নিজের বেলায় সে পছন্দ করে না । অথচ তার দাপটের কারণে কেউ তাকে কিছু বলতে পারে না। এ ধরনের নেতৃত্বের অনুসারী হয় পাপাচারী দুষ্ট চরিত্রের লোকেরা । তারা তার সহায়ক হয়ে উক্ত অনাচারগুলো সমাজে ছড়াতে থাকে । তখন সমাজে এমন জনগোষ্টি সৃষ্টি হয়, যাদের ভেতর না ভাল করার উৎসাহ থাকে, আর না মন্দ কাজ বর্জন করার ইচ্ছা হয়। পরবর্তীকালে নেতাদের খারাপ কাজগুলো তাদের ধাতস্থ হয় এবং তারাও তা করতে উদ্যোগী হয়। এক সময় দেখা যায়, ভাল কাজের সে সমাজে কোন পাত্তাই মেলে না। এরূপ সমাজে অবশেষে ভাল চরিত্রের অবশিষ্ট লোকগুলো অগত্যা চুপ মেরে যায়। তাদের এ ছুপসে যাওয়ার সুযোগেই মন্দ রীতি-নীতিগুলো সমাজে পাকাপোক্ত ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় । তাই যথার্থ ভাল লোকদের ওপর অপরিহার্য হল সত্যের প্রচার ও প্রসার এবং অসত্যের প্রতিরোধ ও উৎখাতের জন্য আপ্রাণ অব্যাহত প্রয়াস চালানো । অনেক ক্ষেত্রে এরূপ কাজ ঝগড়া-বিবাদ ও দাংগা লড়াই-ছাড়া সম্ভব হয় না। এ কারণেই ন্যায় প্রতিষ্ঠার লড়াইকে সকল পুণ্য কাজের সেরা পুণ্য কাজ বলে গণ্য করা হয়েছে। এভাবে যখন নেক কাজের বীতি-নীতিগুলো চালু হয়ে যায়, তখন তা স্থায়ীভাবে আসন গেড়ে বসে ও যুগ যুগ ধরে লোক জীবনের বাজী ধরে সেটাকে বাচিয়ে রাখে । সেটা এমন ভাবে প্রত্যেকের মন-মগজে ঠাই নেয় যে, তা কোথাও থাক বা না থাক, যে কোন অবস্থায় সেটাকে সে অপরিহার্য রীতি হিসেবে মেনে চলে। শুধু মাত্র কলুষিত আত্মার লোকেরা, নির্বোধরা কিংবা কামনা-বাসনার দাস ও ্বার্থান্ধরা ছাড়া তার বাইরে কেউ পা রাখতে রাজী হয় না। তবে সে সব লোকজনও যখন তার বাইরে চলতে চায়, তখন অন্তত মনে তার পাপবোধ থেকেই যায়। তখন সে তার সামধিক কল্যাপের পক্ষে অন্তরায় হয়ে -১৬+ ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।