Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৬০-হুজ্জাতুল্লাহিল- ৰািগাহ অকল্যান দেখতে পায়।-ফলে তাদের নেতৃস্থানীয় লোকেরাও তা বর্জন করলে নিন্দা করে থাকে। আমি যা কিছু বললাম ছার সত্যতা যে কোন জ্ঞানীলোক সহজেই মেনে নেৰে যখন সে দেখতে পাবে, কোন রাষ্ট্রে হয়ত একটি কুস্ম দেখতে পাবে কিন্তু অন্য রাষ্ট্রে আবার তা দেখতে পাবে না। ক্ুস্ম-রেওয়াজ বা রীতি-নীতি মূলত ভাল। কারণ, নীতি-আদর্শের সংরক্ষণ এর মাধ্যমেই হয়ে থাকে । ফলে তার মাধ্যমেই ব্যক্তি জীবন ধ্যান-ধাব্রণা ও আমলের ক্ষেত্রে পূর্ণতা লাভ করে। সামাজিক রীতি-নীতির শৃংখলমুক্ত জীবন অধিকাংশ ক্ষেত্রেই চতুষ্পদ জীবের পর্যায়ে নেমে যায়। অনেকেই বিয়ে-শাদী ও অন্যান্য ব্যাপারাদি সামাজিক রীতি অনুসারে যথাযথ ভাবে সম্পাদন করে থাকে। কিন্তু যখন তাদের কাজে এ সব রীতি-নীতির বাধন মেনে চলার কারণ জিজ্ঞেস করা হয়, তখন তারা স্বজাতির অনুকরণ করারু কথা বলা ছাড়া অন্য কোন জবাব দিতে পাব্রে না, বড় জ্বোর সে কুস্মের একটা মোটামুটি ধারণা তাদের থাকে যা তারা স্পষ্ট করে বুঝিয়ে বলতে পারে না। হয়ত তারা সেটার উপকারিতা ও গুণাবলী বলে দেবে। এ ধরনের লোক যদি উক্ত রীতি-নীতি না মানত, তাহলে তারে পশুর পর্যায়ে মনে করা হত। এ সব রীতি-নীতির ভেতরে কখনও খারাপ রীতিও ঢুকে পড়ে । ফলে লোকদের পক্ষে ভাল-মন্দ নির্ধারণ করা দুর হয়ে পড়ে । খারাপ রীতির কারণ এটাই যে, কখনও কোন খারাপ লোক নেতা হয়ে যায়, যার দৃষ্টি থাকে সীমিত ও সংকীর্ণ। তার সামনে মানব সমাজের সামথিক কল্যাণের দিকটি থাকে অনুপস্থিত । ফলে সে হিংস্র পশুর আচার-আচরণ চালায়। যেমন, ডাকাতি, আত্মসাৎ ইত্যাদি। কখনও তার থেকে কামনা চরিতার্থতার কাজ প্রকাশ পায়। যেমন, ঘ্বুষ খাওয়া, মাপে কম দেয়া ইত্যাদি। কখনও পোশাক-আশাক ও আনুষ্ঠানিক খাওয়া, মাপে কম দেয়া ইত্যাদি। কখনও পোশাক-আশাক ও আনুষ্ঠানিক খাওয়া-দাওয়ায় বাহুল্য খরচ চালু করে, যা সংগ্রহ করতে যথেষ্ট আয়োজন করতে হয় । কিংবা তার আমোদ-প্রমোদ ও বিলাস-ব্যসনের ঝৌক বেড়ে যায়। ফলে ধনতান্ডার ও অর্থনৈতিক কর্মকাণ্ড শূন্য ও অচল হয়ে যায়৷ যেমন, নাচ-গান, জুয়া-পাশা, ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।