হজ্জাতুল্লাহিল বালিগাহ-১৫৯. আকাশ-পাতাল তফাত । মানবিক বিবেক, তৌগোলিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব ব্যবধান ডিংগিয়ে এ সিদ্ধান্তে পৌছাবে যে, আলোচ্য মৌলনীতিগুলো স্বভাৰতন্ই এক হবে । সে মানবিক সহজাত স্বভাব মানুষ হিসেবে মানুষের ভেতরে তা অহরহ ঘটার কারণে এবং মানবিক চরিজ্র ও সুস্থ বুদ্ধির প্রভাবে সৃষ্টি হয়ে থাকে । যদি কোন লোক লোকালয় থেকে দূরে কোন জংগলেও লালিত-পালিত হয়, সে ষদি লোকালয়ের লোকের অনুসৃত রীতি-নীতি সম্পর্কে কিছুই জানতে না পায়, তথাপি তার ক্ষুধা লাগবে, পিপাসা সৃষ্টি হবে, কামনা-বাসনাও দেখা দেবে । নিঃসন্দেহে তার ভেতরে নারীর প্রতি আকর্ষণ জন্ম নেবে। তারপর সেই সন্তান নিয়ে তারা পারিবারিক জীবন যাপন করবে । ফলে তাদের পারস্পরিক সম্পর্ক ও আচার-আচরণ প্রকাশ পাবে। এটাই মানব সমাজ ও রাষ্ট্রের পয়লা স্তর । তারপর যখন তাদের সংখ্যা বাড়বে, তখন অবশ্যই তাদের ভেতর মেধাবী ও চরিত্রবান লোক দেখা দেবে । তখন তাদের ভেতর এমন সব কাজ-কারবার হবে, যার ফলে ধীরে ধীরে সমাজ ও রাষ্ট্রের সব স্তরের রীতি-নীতিই অপরিহার্য হয়ে দীড়ায় । অষ্টবিংশ পরিচ্ছেদ মানব সমাজে প্রচলিত রীতি-নীতি জেনে রেখো, মৌলনীতির সাথে সামাজিক রীতি-নীতির সম্পর্কটা হচ্ছে অন্তর ও. দেহের সম্পর্ক ৷ সব ধর্মেরই পয়লা উদ্দেশ্য এটাই। আল্লাহ্র শরীয়াতের সকল আলোচ্য বিষয় ও নির্দেশাবলী সেটাকেই কেন্দ্র করে এসেছে।' কয়েকটি কারণে এই রীতি-নীতিগুলো জন্ম নেয়। এক, মনীষীবৃন্দের জ্ঞান-গবেষণা ও ফেরেশতা স্বতাবের আলোর সাহায্যলব্ধ আল্লাহদত্ত ইলহমি। দুই, কোন বড় ধরনের রাজা-বাদশাহ্ কর্তৃক অনুসৃত পদ্ধতি! তিন, মানব সমাজের পছন্দনীয় মনগড়া পদ্ধতি যা কতগুলো ভ্রান্ত ধ্যান-ধারণার কারণে কঠোরভাবে অনুসৃত হয়। তারা তা অনুসরণে কল্যাণ ও বর্জনের ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।