১৫৮-_হুজ্জাতুল্লাহিল বালিগাহ ূ্ রয়েছে। তবে তার পদ্ধতিতে মতানৈক্য দেখা দেয়। কোন সম্প্রদায় তাকে উত্তম মনে করে। তেমনি বিয়ের ব্যাপারটি; সবাইকে জানানোর নীতিতে সবাই একমত । উদ্দেশ্য হল, বিয়ে ও ব্যভিচারের পার্থক্য সৃষ্টি করা। তথাপি তার পক্ধতিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পার্থক্য দেখা যায় । একদল সাক্ষী, ইজাব-কবুল ও ওলিমা করে তা সম্পন্ন করে, অপর দল আবার গান-বাজনা ও জাকজমকের পোশাক দিয়ে তা সম্পন্ন করে। ব্যভিচারী ও চোরকে শাস্তি দেয়ার নীতিতে সবাই একমত । তবে তার পদ্ধতিতে পার্থক্য দেখা যায়। এক সম্প্রদায় প্রস্তরাঘাতে মৃত্যু দণ্ড ও হাত কাটার বিধান দেয়, অন্য সম্প্রদায় কঠোর মারপিট, সশ্রম কারাদণ্ড, মোটা অংকের জরিমানা ইত্যাকার শাস্তির ব্যবস্থা করে। আলোচ্য সর্বসম্মত মূলনীতির ব্যাপারে দু'শ্রেণীর লোকের মতানৈক্য ধর্তব্য নয়। কারণ , তারা সভ্য সমাজের নিন্নস্তরে থেকে জীব-জানোয়ারের আচার- আচরণ অনুসরণ করে! যেমন, মানব সমাজের বড় একটি অংশ মূর্খ ও নির্বোধ হওয়ায় তারা কোন নিয়ম-শৃংখলার বাধনে থাকতে নারাজ! তাদের এ বাধনমুক্ত উচ্ছংখল জীবনের কামনাই প্রমাণ করে যে, তারা আহাম্মক । দ্বিতীয় দল হল, পাপাচারী ৷ তাদের জ্ঞান-বুদ্ধি লোপ করে দেয় পাপাসক্তি! তাই তাদের অন্তর থেকে যদি পাপাসক্তি বিলুপ্ত করা যায়, তাহলে তারাও সুশৃংখল জীবনের পক্ষপাতী হয়ে যায়। তারা তাদের অনিয়ন্ত্রিত প্রবৃত্তির তাড়নায় আস্থির, হয়ে অপরের মা-রোনদের ইজ্জত নষ্ট করে থাকে বটে, কিন্তু কেউ যদি তার মা-বোনদের ইজ্জত নষ্ট করে, তাহলে ক্রোধে ফেটে পড়ে । এতে বুঝা যায়, উক্ত খারাপ কাজটি যে খারাপ সে ব্যাপারে তার অন্যান্যের মতই উপলব্ধি রয়েছে। সে এটাও বুঝে যে, এ কাজ সামাজিক জীবনকে কলুষিত করে। কিন্তু প্রবৃত্তির তাড়না তাকে ; ক্ষণিকের জন্য অন্ধ করে ফেলে । ছুরি, আত্মসাৎ ইত্যাদির অবস্থাও তাই । এ ক্ষেত্রে কেউ যেন ভেবে না বসে যে, এ মৌলনীতির মতৈক্যটা ঠিক. পাশ্চাত্য ও প্রাচ্যের লোকের রুটি তৈরী করে খাওয়ার মতই একটি ব্যাপার। এক্সপ ধারণা হবে এক মস্ত বড় ধোকা । কারণ, একটি হল প্রকৃতিগত এ্রক্য, অপরটি হল বিবেকগত এক্য। এ দুটির ভেতরে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।