হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৫৭. চায়, তা হলে তার ওপর কর ও জিষিয়ার ভারী বোঝা চাপিয়ে দিতে হবে এবং তার সমর শক্তি এন্প দুর্বল করে দিতে হবে যাতে আর কখনও বিদ্বোহ সম্পর্কে ভাবতেও না পারে। খলীফাকে যেহেতু বিভিন্ন মন মেজাজ ও চরিত্রের লোকের জিম্মাদার হতে হয়, তাই তাকে অরশ্যই সচেতন ও সতর্ক দৃষ্টি সম্পন্ন হতে হবে। তার গ্নোয়েন্দা বিভাগ যেসব তথ্য সংগ্রহ করবে, তার আলোকে. তাকে অত্যন্ত দূরদর্শীতার সাথে কাজ চালাতে হবে। যদি জানতে পায় যে, একদল সৈন্য রিদ্রোহ করার জন্য সংঘবদ্ধ হয়েছে অমনি তার বিরুদ্ধে আরেক দল এমন সৈন্য নিয়োগ করতে হবে যারা কোন মতেই তাদের সাথে এক হতে পারবে না । যদি কাউকে তিনি খেলাফতের অভিলাষী বলে জানতে পান তো সংগে সংগে তাকে ক্ষমতাচ্যুত করে দুর্বল করে দিবেন। খলীফার জন্য জরুরী হল জনগণকে তার অনুগামী ও মংগলকামী বানিয়ে নেয়া। এ ক্ষেত্রে শুধু তাকে মেনে নিচ্ছে এতটুকুতেই তৃপ্ত হলে চলবে না; বরং মেনে নেয়ার সুস্পষ্ট নজীরও পেশ করতে হবে। তাহলে তার প্রভাব জনগণের ওপর পড়বে । যেমন খলীফার জন্যে প্রকাশ্য মজলিসে দোয়া করা, বড় বড় সভা-সমিতিতে তাকে সম্মান দেখানো ও খলীফার নির্দেশ নিজেদের অন্তরে এরূপ অংকিত করে নেয়া যেভাবে একালের মুদ্রায় খলীফার নাম অর্ধকিত হয়ে থাকে । আল্লাহই সর্বজ্ঞ । সপ্তবিংশ পরিচ্ছেদ সার্বজনীন মানবিক মৌলনীতি আবাদ পৃথিবীর সকল রাষ্ট্র ও সভ্য জাতিপুঞ্জের প্রতিটি জাতিই ৰাকা আদম (আঃ) থেকে শুরু করে আজ পর্যন্ত কোন না কোনভাবে মানবিক প্রয়োজনের মৌলনীতিগুলোর মতৈক্য বজায় রেখে চলছে। যদি কেউ-তার বিরোধিতা করতে চায় তো সর্বস্তরের লোক তাকে খারাপ জানে । সে নীতিগুলো এরূপ সর্বজনবিদিত ও স্বীকৃত যে, প্রকাশ্য দিবালোকের মতই তা সুস্পষ্ট! হয়ত সেগুলো শাখা-প্রশাখায় কিছুটা মতানৈক্য দেখা যায়. সেটাকে আমার বক্তব্যের পরিপন্থী মনে করা যায় না। উদাহরণ স্বরূপ বলা যায়, মৃতের সৎকার নীতিতে সার্বজনীন মতৈক্য ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।