১৫৬-হজ্জাতুল্লাহিল বালিগাহ _ আল্লাহ্ পাক এ কারণেই বলেছেন, “তাদের বিরুদ্ধে ততক্ষণ অভিযান অব্যাহত রাখ যতক্ষণ না ফেতনা-ফাসাদ নির্মল হয়। ধন-সম্পদ ও লোক-লশকর ছাড়া খলীফার পক্ষে বিদ্রোহী শাসকদের প্রভাব- প্রতিপত্তি নির্মূল করা সন্ভব নয় । তাই খলীফাকে অবশ্যই যুদ্ধ-বিগ্রহ ও সাজ- সরঞ্জাম সম্পর্কে পারদর্শী ও ওয়াকিফহাল হতে হবে। তেমনি তাকে যুদ্ধ ও সন্ধির রীতি-নীতিও ভালভাবে জানতে হবে। কাদের থেকে রাজস্ব আদায় করতে হবে আর কাদের ওপর জিযিয়া ধার্য করতে হবে তাও জানতে হবে। খলীফাকে প্রথমে স্থির করতে হবে, কেন তিনি যুদ্ধে নামবেন? তিনি কি কোন প্রকার জুলুম বন্ধ করার জন্য অভিযান চালাবেন, না জালিমকে নিপাত করার জন্য যুদ্ধ করবেন? এ ক্ষেত্রে তার কয়েকটি উদ্দেশ্য হতে পারে। হয় সেরূপ শাসকের দন্ত চূর্ণ করে অনুগত রাখা, নয় ফাসাদ সৃষ্টিকারীদের নায়ককে নির্মূল করে অন্যান্যদের সংযত করা, কিংবা তাকে বন্দী করে শিক্ষা দেয়া, অথবা দেশ ও সম্পদ করায়ত্ত করা, কিংবা সে দেশের জনগণকে তার বিরুদ্ধে লাগিয়ে দেয়া ও তাদের সহায়তা করা । মূলতঃ খলীফার জন্যে এর চেয়ে বেশী জড়িয়ে পড়া ঠিক নয়। কারণ, আপনজনদের বিরাট এক দলকে রণাংগনে নিঃশেষ করে সম্পদের পাহাড় জমানো খলীফার কাজ হতে পারে না। খলীফার জন্য .ফয়য হচ্ছে দেশবাসীর অন্তর জয় করা । প্রত্যেকটি কল্যাণের কাজ সম্পর্কে তার ধারণা থাকবে । প্রতিটি ব্যক্তির অবস্থা জেনে নিয়ে তার থেকে তার চাইতে ৰেশী কিছু আশা করা যাবে না। জ্ঞানী ও নেতৃত্বের অধিকারী লোকদের মর্যাদা দিতে হবে। তাদের উৎসাহ জাগিয়ে ও প্রয়োজনে ভীতি প্রদর্শন করে জিহাদের জন্যে উদ্ৃদ্ধ করতে হবে। খলীফার প্রথম লক্ষ্য থাকবে আওতাধীন রাষ্ট্রসমূহে অনৈক্য সৃষ্টি করে তাদের বিক্ষিপ্ত করে রাখা ৷ তাহলেই তারা দুর্বল ও সন্ত্রস্ত থাকবে । এমনকি তারা তাঁর সামনে এরূপ অসহায় হয়ে থাকবে যে, নিজে স্বাধীন ভাবে কোন ষড়যন্ত্র করার সাহস দেখাবে না। যখন তাদের এ অবস্থা দেখা দেবে তখন সহজেই তাদের সে সব ব্যবস্থা মানিয়ে নেয়া যাবে না যুদ্ধ করে মানাতে হত। এর পরেও যদি তাদের কেউ কখনো ফাসাদ সৃষ্টি করতে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।