Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহিল বালিগাহ-১৫৩ এক, প্রধান বিচারপতি । তিনি হবেন পুরুষ, প্রাপ্ত বয়স্ক, স্বাধীন, বিজ্ঞ, :.ধীশক্তি সম্পন্ন ও যোগ্য । তাকে তার বিষয়গত বিদ্যায় পারদর্শী হতে হবে এবং পক্ষ-বিপক্ষের বক্তব্যের মারপ্যাচ ও ছলচাতুরী সম্পর্কে ওয়াকিফহাল থাকতে হবে। স্বভীবে দৃঢ়তা ও ধৈর্য্য থাকতে হবে। বিচার করতে হলে তাকে দুটো ব্যাপার খেয়াল রাখতে হবে। প্রথমেই বিচার্য ঘটনাটি বিশ্লেষণ করে তার দেখতে হবে যে, এটা আদৌ কোন ঘটনা কিনা। যদি সত্যি কোন ঘটনা হয়, তা হলে সেটা জুলুম-বঞ্চনার ব্যাপার, না ভূল বুঝা-বুঝির ফলে সৃষ্ট আপোসযোগ্য ব্যাপার । দ্বিতীয়তঃ তার দেখতে হবে যে, বাদী-বিবাদী মূলত তার প্রতিপক্ষের কাছে কি চায় এবং কার চাওয়াটা সঠিক, আর কারটি সঠিক নয়। তাছাড়া ঘটনা জানার সূত্রগুলোও বিশ্রেষণ করে দেখ চাই। কেননা, একপক্ষের হয়ত এরূপ সুস্পষ্ট দলীল-প্রমাণ রয়েছে যার ওপর কারো কোন সংশয় দেখা দেবে না। পক্ষান্তরে প্রতিপক্ষের দলীল-প্রমাণ অপেক্ষাকৃত দুর্বল ও সংশয়যুক্ত। এ সবই বিটার-বিশ্রেষণ সাপেক্ষ ও এগুলো পুংখানুপুংখ বিশ্লেষণ করেই রায় দিতে হবে। দুই, প্রধান সেনাপতি প্রধান সেনাপতিকে অবশ্যই সেনা সরঞ্জাম, সমক্রোপকরণ ও সমর কৌশল সম্পর্কে যথেষ্ট ওয়াকেফহাল হতে হবে। তাকে সাহসী ও শক্তিশালী লোক সংগ্রহ করতে হবে। প্রতি ব্যক্তির কর্মক্ষমতা ও যোগ্যতা জানতে হবে। সৈন্যদের প্রশিক্ষণ ও গোয়েন্দা নিয়োগের কলাকৌশল ভালভাবে জানা চাই । শত্রুর ঘাটিসমূহ ও আক্রমণ পরিকল্পনা সম্পর্কে তাকে ওয়াকেফহাল থাকতে হবে। ূ তিন, পুলিশ প্রধান । শান্তিরক্ষী বাহিনীর প্রধানকে অবশ্যই সাহসী ও সুদক্ষ পুরুষ হতে হবে। কিভাবে রাষ্ট্রের শাস্তি-শৃংখলা রক্ষা করা যায় ও শান্তি ভংগকারীদের শায়েস্তা করতে হয়, তা তাকে ভালভাবেই জানতে হবে। তার চরিব্রেও দৃঢ়তা ও ধৈর্য থাকতে হবে। তাকে অবশ্যই সেই স্বভাবের লোকদের একজন হতে হবে, যারা কোন অন্যায় দেখে চুপ থাকতে পারে না। পুলিশ প্রধান যখন এ স্বভাবের হবেন, তখন স্বভাবতঃই তিনি অনুপ স্বতাবের লোকই বেছে বেছে প্রত্যেক এলাকায় দায়িত্শীলদের শ্রেণীতে গিযুক্ত করবেন। তারা অবশ্যই স্ব-স্ব এলাকার ৬//৬/.9117911001.019

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।