| হুজ্জাতুল্লাহিল বালিখাহ-১৪৯ স্বভাব ও মেজাজের উপযোগী পন্থা ও কলাকৌশল ভেবে নেয়। ভারপর সে শিকারের জন্য প্রস্তুত হয়ে যায় । যখন শিকার দৃষ্টিগোচর হয়, তখন মেটার চোখ-কান থেকে এড়িয়ে চলার চেষ্টা চালায়। যখন সন্দেহ হয় যে শিকার তার উপস্থিতি টের পেয়েছে তখনই নিষ্প্রাণ পাথরের মত নিশ্চল হয়ে দীড়িয়ে যায়। যখন বুঝতে পায়, শিকার তার ব্যাপারে উদাসীন হয়েছে, তখনই আগে বেড়ে যায় । কখনও শীশ দিয়ে সেটাকে খুশী করে আর তার সামনে তার প্রিয় বস্তু এগিয়ে দেয়, তা সে এমনভাবে দেয় যেন সেটাকে মায়া করেই খাওয়ার জন্য দেয়, শিকার করার ইচ্ছে তার আদৌ নেই। এভাবে দাতা ও গ্রহীতার ভেতর প্রীতি বেড়ে যায়। এ প্রীতির শৃংখল লোহার শিকলের চেয়ে শক্ত। এভাবে সেটা শিকারীর সহজ শিকারে পরিণত হয়। ঠিক এভাবেই যে ব্যক্তি নিজেকে জনগণের সামনে পেশ করতে চায় তার উচিত জনগণের পছন্দনীয় পোশাক, কথাবার্তা ও আচার-আচারণ অবলম্বন করা । তারপর আস্তে আস্তে তাদের কাছাকাছি হতে থাকবে আর ছল চাতুরীমুক্ত নিঃখাত প্রীতি ও ভালবাসা তাদের বিলিয়ে চলবে । তারা যেন ঘুনাক্ষরেও সন্দেহ করতে না পারে যে, তার এ এটা মজবুত ভাবে বসিয়ে দিতে হবে যে, তাদের জন্য তার মত হিতাকাজ্ফী আর কেউ হতে পারবে না। এভাবে তাদের অন্তরে তার প্রভাব ও মর্যাদা সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠিত করক্তে সববে। তাদের অন্তর যেন তার প্রীতিতে ভরপুর হয়ে যায়। ফলে যেন তারা তার ব্যাপারে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। . ১ . মোটকথা, রাষ্ট্রপতির এ সব ব্যাপার খুব লক্ষ্য রাখতে হবে। তার তরফ থেকে যেন এমন কাজ প্রকাশ না পায় যাতে উত্তু অবস্থার কোন পরিবর্তন ঘটায়। যদি কোন ভুলক্রটি হয়ে যায়, তাহলে ভাল কিছু করে সংগে সংগে তার প্রতিকার করবে । তারপর বুঝিয়ে দেবে যে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটাকেই তাদের জন্যে ভালবেসে করা হয়েছিল এবং তাদের ক্ষতির জন্যে আদৌ করা হয়নি। এ'তো গেল এক দিক। অপর দিকে যারা রাষ্ট্রপতির অবাধ্য হয়ে সমাজ ও রাষ্ট্রে বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি করতে চায় তাদের জন্য শাস্তির ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।