১৪৮-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ করতে ব্যর্থ হবেন। ফলে জনগণ তাকে হেয় চোখে দেখবে । তেমনি যদি তিনি ধৈর্যশীল না হন, তহিলে জনগণ তার হাতে বিপর্যস্ত হয়ে পড়বে। তেখনি যদি তিনি বিজ্ঞ না হন, তাহলে জনগণের কল্যাণ সাধনে তিনি অপারগ হবেন। রাষ্ট্রপতিকে অবশ্যই জ্ঞানী, প্রাপ্ত বয়স্ক, স্বাধীন ও পুরুষ হতে হবে। আরও হতে হবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণক্ষম । তাকে দৃষ্টি, শ্রবণ ও. বাক শক্তির অধিকারী হতে হবে। জনগণ তার ব্যক্তিত্ব ও খান্দানকে যেন মর্যাদার চোখে দেখে । তার নিজের ও বাপ-দাদার এরূপ ভাল পরিচিতি থাকা চাই যা থেকে জনগণ তার ওপর আস্থা স্থাপন করতে পারে । তারা যেন বিশ্বাস করতে পারে যে, তার দ্বারা দেশ ও জাতির যথার্থ কল্যাণ হবে। রাষ্ট্রপতির এসব গুণাবলীর প্রয়োজনীয়তা জ্ঞানী মাত্রই উপলব্ধি করবেন । আর এ ব্যাপারে সকল বনী আদম একমত । যে দেশে আর যে সম্প্রদায়ের লোকই হোক না কেন, এ ব্যাপারে তাদের কোন মতানৈক্য নেই। কারণ তারা জানে, রাষ্টপতি নির্বাচনের ষে লক্ষ্য ও উদ্দেশ্য তা উপরিবর্ণিত চরিত্র ও গুণাবলী ছাড়া অর্জিত হতে পারে না। সে ক্ষেত্রে জনগণ স্বভাবতঃই তার প্রতি বিরূপ হবে এবং তার বিরুদ্ধে গণ-অসন্তোষ ছড়িয়ে পড়বে। যদি তারা প্রকাশ্যে কিছু নাও বলে, তথাপি তারা অসন্তোষের কারণে রাষ্ত্রীয় কাজে উদাসীন থাকবে। তাই রাষ্ট্রপতির জন্য প্রয়োজন হল গণমনে তীর প্রভাব ফেলা ও তা সর্বক্ষণ অক্ষুগ্র রাখা । তেমনি যে সব কাজ তার মর্যাদা ক্ষুণ্ন করে সেগুলোর ব্যাপারে তার সার্বক্ষণিক সতর্কতা প্রয়োজন। যে রাষ্ট্রপতি তীর প্রভাব সৃষ্টি করতে আর তা অক্ষুণ্ন রাখতে চান, তাকে অবশ্যই উপরোক্ত চরিত্র ও গুণাবলীর আধিকারী হতে হবে। তাছাড়া রাষ্ট্রনায়ক সুলভ সব ধরনের গুণাবলীই তাকে অর্জন করতে হবে। যেমন, সাহসিকতা, বিজ্ঞতা, বদান্যতা, ক্ষমাপরায়ণতা, ওদার্য্য সার্বজনীন কন্ধ্যাণ প্রবণতা । | জনগণের তেতরে প্রভাব বিস্তার করে তাদের মুঠোয় আনার জন্য রাষ্ট্রপতিকে শিকারীর 'ভূমিকা নিতে হবে । শিকারী যেরূপ জংগলে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে হরিণ শিকার করে থাকে, ঠিক সেরূপ করতে হবে। শিকারী জংগলে গিয়ে বখন কোল হরিণ দেখতে পায়, তখন সে হরিণের ৮ ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।