হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৪৫ মুনির নানা মত হওয়া স্বাভাবিক। কোন উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিষদ ছাড়া .কেউ কারো নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না। কারণ, তা. করতে. গেলে ঝগড়া-বিবাদ ও দাংগা হাংগামা সৃষ্টি হবে। তাই গোটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ এমন এক ব্যক্তির হাতে থাকতে হবে যার আনুগত্য রাষ্ট্রের ভাংগা -গড়ার ক্ষমতাসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ মেনে নেয়। অর্থাৎ, তিনি হবেন তাদেরই নির্বাচিত রাষ্ট্রপ্রধান । রাষ্ট্র প্রধানকে পূর্ণ ক্ষমতাবান হতে হবে। তার অধীনে সামরিক বাহিনী থাকতে হবে! সংকীর্ণমনা উথ্ন স্বভাবের দাংগা-হাংগামা প্রিয় লোকদের জন্য রাষীয় নিয়ন্ত্রণের প্রয়োজন সর্বাধিক। | এই ব্যবস্থার অবর্তমানে দেখা যায় যে, দুষ্ট প্রকৃতির লোকেরা ক্ষমতার অধিকারী হয়ে বসে এবং তখন তারা ইনসাফের বিধি-বিধান বর্জন.করে খেয়ালখুশী মত সমাজ পরিচালিত করে। এ ধরনের সংগঠনকে ডাকাত সংুঘের সাথে তুলনা করা যেতে পারে। তাদের উদ্দেশ্য থাকে শুধু জনসাধারণের সম্পদ লুষ্ঠন করা। অথবা তাদের কাজ হয় হিংসা-বিভেদ ছড়ানো, শক্রতা উদ্ধার করা ও যে কোন মূল্যে ক্ষমতায় জেঁকে বসা। এদের হাতে মানুষের চরম দুর্গাতি নেমে আসে । এরূপ অবস্থায় তাদের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করে তাদেরকে উৎখাতের জন্য জেহাদ করা অপরিহার্য হয়ে দীড়ায়। সঠিক রাষ্ট্র ব্যবস্থার অবর্তমানে অন্যান্য যে সব জটিলতা ও অকল্যাণ দেখা দেবে তা হল এইঃ কোন দুর্ধর্ষ লোক যদি কাউকে হত্যা কিংবা আহত করে, অথবা নির্যাতন করে, কিংবা কারো স্ত্রী, কন্যা, ভগ্নির উজ্জত নষ্ট করতে চায়, অথবা তার ধন-সম্পদ গায়ের জোরে ছিনিয়ে নেয় বা রাতের আধারে ছুরি করে কিংবা কারো. সম্মান হানি ঘটায়, অপবাদ রটায় ও নানা ভাবে ক্ষতি করে চলে, তখন তার প্রতিকারের কোন উপায় থাকে না। এ সব প্রকাশ্য অপরাধ ছাড়াও বেশ কিছু অপ্রকাশ্য ও পরোক্ষ অপরাধ সংঘটিত হয়ে থাকে । যেমন, যাদু করা, বিধ খাওয়ানো, মানুষকে ক্ষতিকর ব্যবহার শিক্ষা দান, মানুষে মানুষে ঝগড়া বাধানোর ষড়যন্ত্র করা, রাষ্ট্রপতি ও নাগরিক, কর্মচারী ও মালিক, স্বামী-স্ত্রীর পারস্পরিক সৌহারদ্পূর্ণ সম্পর্ক নষ্ট করার চক্রান্ত চালানো ইত্যাদি । ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।