্ হুজ্াতুর্লাহিল বালিগাহ-১৪১ সারকথা, পারস্পরিক সহযোগিতার এ সম্পর্কের ক্ষেত্রে সাহায্যদাতা ও সাহায্য গ্রহীতা উভয়ের সহায়তা প্রয়োজন । দাতা যেন তার ক্ষতি স্বীকারের যথাযথ বিনিময় পেয়ে যেতে পারে । দান ও সহায়তার ক্ষেত্রে অগ্রগণ্য দাবী হল নিকটাস্ত্ীয়ের। কারণ, তাদের সাথে নৈকট্য ও সম্প্রীতির সম্পর্কটা সহজাত ও প্রকৃতিগত দ্বিতীয় ধাপটি সাধারণ মানুষের । স্বভাবতঃই প্রথম ধাপের চেয়ে এর গুরুত্ব অপেক্ষাকৃত কম। তবে বিপদ্রস্তদের প্রতি ৪1৮৮5575788 আত্মীয়ের খবরদারী করার ব্যাপারটা সব চাইতে মজবুত ভিত্তির উপর ্রতিষ্ঠিত। মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সব চাইতে গুরুত্ৃপুর্ণ বিষয় হল পারিবারিক তথা দাম্পত্য সম্পর্কের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হওয়া । যেমন, বিয়ে ও বিচ্ছেদের শর্ত ও কারণসমূহ জ্ঞাত হওয়া, পুরুষ ও স্ত্রীর প্রয়োজনীয় গুণাবলী জানা, পারস্পরিক সু-সম্পর্ক ও হদ্যতা সৃষ্টির পদ্ধতি বিদিত হওয়া, স্ত্রীর ইজ্জত-আবরু রক্ষার ক্ষেত্রে পুরুষের দায়িত্ ও কর্তব্য সম্পর্কিত জ্ঞান অর্জন করা, নিজের পবিত্রতা রক্ষা ও স্বামীর আনুগত্যের মাধ্যমে স্ত্রী সংসারের কতখানি দায়িত্ব ও কর্তব্য পালন করবে তা জ্ঞাত হওয়া, স্বামী-স্ত্রীর মধ্যকার সৃষ্ট অসন্তোষ ও বিরাগের অবসান ঘটানোর উপায় অবহিত হওয়া, তালাকের পন্থা এবং স্বামী বিয়োগের শোক পালনের উপায় সম্পর্কে সম্যক জ্ঞান রাখা ইত্যাদি। তাছাড়া মা-বাপের সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায়, ভৃত্য ও কর্মচারীর সাথে কিরূপে সম্ভাব রাখতে হয়, ভূত্যরা কিভাবে মালিকের যথার্থ সেবা করতে পারে, গোলাম কি করে প্রভুর কাছে থেকে মুক্তি পাবে, আত্মীয়, পাড়া-পড়শীর সাথে কি ধরনের আচার-আচরণ করতে হবে, অসহায় নাগরিকদের কিরূপ সহানুভূতি দেখাতে হবে, আর তাদের বিপদ মুক্তির জন্য কি কি চেষ্টা করতে হবে, জাতীয় নায়কদের আচার-আচরণ কেমন হবে, আর তারা কিভাবে জাতিকে পরিচালনা করবে, কি ভাবে মীরাছ বন্টন হবে, কি ভাবেই বা বংশধারা সংরক্ষিত হবে, তা সবই অবগত হওয়া অপরিহার্য । এ কারণেই মানব জাতির ভেতর এমন কোন সম্প্রদায় বা গোষ্ঠী মিলবে না, যারা উপরোক্ত ব্যাপারসমূহের নির্ধারিত রীতিনীতি অনুসরণ করে চলে না। অথচ তারা বিভিন্ন জাতি আর বিভিন্ন দেশের লোক। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।