Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুন্াহিল বালিগাহ-১৩৯ উপায় থাকে না। মোটকথা এ ক্ষেত্রে অনেক পদ্ধতি অনুসৃত হয়। তার কিছু অংশ এখানে উল্লেখ করলাম । আর অবশিষ্টগুলো বুঝে নেস্কার জন্য রেখে দিলাম । বস্তুতঃ বিয়ের জন্য জরুরী হল গায়ের-মাহরমের সাথে বিয়ে হবে, মজলিস অনুষ্ঠিত হবে, প্রস্তাব অনুমোদন হবে, অভিভাবকগণ নিঃস্বার্থ স্বামী সর্বদা স্ত্রীর জিম্মাদার হবে ও তার খাওয়া-পরার ব্যবস্থা করবে, স্ত্রী সর্বদা স্বামীর ঘর সংসারের কাজে নিয়োজিত থাকবে, সন্তানাদি লালন-পালন করবে ও স্বামীর অনুগত হয়ে থাকবে । গোটা মানব সমাজে এগুলোই বিয়ের অপরিহার্য শর্ত ও স্বতঃসিদ্ধ রীতি-নীতি । আল্লাহ তাআলা মানুষকে যে স্বভাব দিয়ে তৈরী করেছেন এগুলো তারই স্বাভাবিক দাবী । তাই আরব-আজমের কোথাও এর ব্যতিক্রম দেখা যায় না। এভাবে যখন দুজন এক হয়ে যায় এবং একে অপরের ভাল-মন্দের সাথে জড়িয়ে যায় ও পরম্পর অবিচ্ছেদ্য সহযোগী হয়ে দীড়ায়, তখন বুঝা যায় যে, উভয়ই মনে-প্রণে এ বিয়ে মেনে নিয়েছে। পক্ষান্তরে যদি এর বিপরীত দেখা দেয়, তখন তা থেকে মুক্তি লাভের পন্থাও অপরিহার্য হয়ে দেখা দেয়। অবশ্য তান,ক ব্যবস্থা সকল বৈধ কাজের ভেতর সবচেয়ে অপ্রিয় কাজ। তাই তালাকের শর্ত রাখা হয়েছে এবং পরে ইদ্দত পালনের ব্যবস্থা অপরিহার্য করা হয়েছে। একই কারণে স্বামীর মৃত্যুর পরে ইদ্দত পালন শর্ত করা হয়েছে যেন বিয়ের গুরুত্ব ও মর্যাদা অন্তরে অবশিষ্ট থাকে, তাছাড়া বংশ ধারার সংমিশ্রণের আশংকাও যেন তিরোহিত হয় । পিতা-মাতার প্রতি সন্তানের মুখাপেক্ষিতা ও সন্তানের প্রতি মাতা-পিতার বাৎসল্যের দাবী এটাই যে, তারা তাদের এমন তালীম-তরবিয়ত দেবে, যা হবে সর্বতোভাবে প্রকৃতি সম্মত । সন্তান বয়স্ক ও অভিজ্ঞতা সম্পন্ন না হওয়া পর্যন্ত মাতা-পিতার অভিভাবকত্রে দায়িত্‌ অব্যাহত থাকবে৷ তাদের পুণ্য চরিত্রের সাহচর্য সন্তানদেরও পুণ্য চরিত্রের অধিকারী- করবে । সন্তানের শিক্ষা-দীক্ষায় মাতা-পিতার শ্রম ও ত্যাগন্বীকার ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এসব কারণেই মা-বাপের সঙ্গে সুসম্পর্ক ও সদাচরণ সন্তানদের জন্য অপরিহার্য হয়ে দীড়ায়। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।