Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৩৭ এ ব্যাপারেও তারা মতৈক্য রাখেন যে, নগ্নতা লঙজ্জাকর। পোশাক সৌন্দর্য বাড়ায় লজ্জাস্থান আবৃত থাকা অপরিহার্য গোটা দেহকে ঢেকে রাখে যে পোশাক সেটাই পুর্ণাংগ পোশাক । লাজ্জাস্থান ঢেকে রাখার জন্য অপরিহার্য পোশাক ও গোটা অংগ ঢাকার পোশাকের আলাদা পরিমাপও তারা নির্ধারণ করে থাকেন। এটাও তাদের সর্বসম্মত মত যে, স্বপ্ন, জ্যোতিবদ্যা, ফালনামা ইত্যাদি দ্বারা ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে আগাম কিছু জানা যায়। তা ছাড়া রুচি মার্জিত বিবেকবান ব্যক্তি মার্জিত ভাষায় কথা পছন্দ করেন। শ্রতিমধুর বাক-বিন্যাস ও সংযত ভাষাপ্রয়োগ তার বৈশিষ্ট্য হবে ও বাকভংগী আকর্ষণীয় হবে । তার কথাবার্তা ও বিবৃতি ভাষণ মানুষকে মুগ্ধ ও আকৃষ্ট করবে। এ ধরনের লোকই ভাষা ও সাহিত্যের মানদণ্ড হয়ে থাকে । মোট কথা, প্রত্যেক ক্ষেত্রেই এমন কতগুলো সর্বসম্মত রীতি থাকে যা শহর ও জনপদে সমানে প্রতিপাল্য ও সর্বজন মান্য হয়। যে কোন দূর দৃরান্তরের শহর ও জনপদে এ রীতি অনুসৃত হয়ে থাকে । অতঃপর জীবন পদ্ধতির ভিন্ন ভিন্ন নীতিমালা প্রণীত ও অনুসৃত হয়। যেমন, চিকিৎসা বিজ্ঞানীরা চিকিৎসা শাস্ত্রের বিধি-বিধান অনুসরণ করা পছন্দ করেন, তেমনি. নিয়ন্ত্রিত করেন। আর আল্লাহ বিশ্বাসীরা ইসলাম ও ইহ্সানের ভিত্তিতে তাদের জীবনধারা গড়ে তোলেন এবং এঁশী গ্রন্থে সে জীবন পদ্ধতির পরিপূর্ণ রূপরেখা সবিস্তারে বিবৃত রয়েছে। ফলে প্রত্যেক সম্প্রদায়ের মন-মেজাজ, চাল-চলন ও রীতি-নীতিতে সুস্পষ্ট পার্থক্য পরিদৃষ্ট হয়। একবিংশ পরিচ্ছেদ পারিবারিক ব্যবস্থা এটা এমন এক বিদ্যা যাতে ব্যক্তি দ্বিতীয় ধাপে পৌছে একই ঘরের বাসিন্দা হিসেবে সম্পর্ক সংস্থাপন ও সংরক্ষণের পদ্ধতি পরিজ্ঞাত হয়। এ সম্পর্ক চার ভাগে বিভক্ত। এক, দাম্পত্য সম্পর্ক। দুই, পিতা-মাতা ও সন্তানের সম্পর্ক। তিন, গৃহকর্তা ও অধীনস্থদের. সম্পর্ক। চার, সকলের _ পারস্পরিক সম্পর্ক ও সাহচর্য । | ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।