Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ ' নির্তুলতা সম্পর্কে অন্যান পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। সাধারণ সংস্কারের জন্য সর্বসম্মত অভিমতের জ্বালোকে তা করতে হবে। জীবিকা ও জীবন পদ্ধতির গুরুত্পূর্ণ দিকগুলো হল খানা-পিনা, চলা-ফিরা, উঠা-বসা, মেহমানদারী, প্র্নাব-পায়খানা, স্ত্রী-সহবাস, পোশাক-পরিচ্ছদ, ঘ্বর-বাড়ী, পাক-পবিত্রতা, সাজ-সজ্জা, আলাপ-আলোচনা, সেবা-শুশ্রাধা, ওযুধ-তাবিজ, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ প্রয়াস, সন্তান-সন্ততি হওয়া, বিয়ে-শাদী করা, ঈদ উদযাপন, অতিথি-মুসাফির খাওয়ানো, বিয়ের ওলিমা কিংবা মেহমানদারীর ভোজোতৎসব, বিপদাপদে হা-হুতাশ ও কান্নাকাটি, মৃতের দাফন-কাফন ব্যবস্থা ইত্যাদি। প্রধান প্রধান শহর ও জনপদের সুস্থ প্রকৃতির বিবেক সম্পন্ন লোক এ ব্যাপারে একমত যে, অপবিত্র ও অপরিচ্ছন্ন জিনিস খাওয়া উচিত নয়। যেমন, মৃত পশু, দুর্গন্ধময় বস্তু এবং অপ্রকৃতিস্থ ও জঘন্য স্বভাবের জীব-জন্তু। তাই এগুলো থেকে বীচা প্রয়োজন । সকল রুচি সম্পন্ন বিবেকবান ব্যক্তিই চান যে, খানা বরতনে রাখা হোক এবং বরতন রাখার জন্য দস্তরখানা-বিছানো হোক ইত্যাদি । এটাও সবাই পসন্দ করে যে খাবার আগে হাত-মুখ ধোয়া হোক 1 এটাও সর্বসম্মত রীতি যে, উগ্রতা, ক্রোধ কিংবা এ ধরনের যে সব কাজে সংগী-সার্ীদের অন্তরে বিষাদ আসে তা বর্জন করা চাই।-এটাও সার্বজনীন অভিমত যে, দুর্সন্ধময় পানি পান করা ঠিক নয়। তেমনি গোগ্রাসে পানি পান করাও উচিত নয়। বিবেক সম্পন্ন ও রুচি মার্জিত ব্যক্তিরা এ ব্যাপারেও একমত যে, দু'ধরনের পংকিলতা থেকে দেহ, বসন ও আসন পবিত্র থাকা প্রয়োজন । এক, দুর্ন্ধময় বস্তু থেকে। দুই, প্রকৃতিগত পংকিলতা থেকে । যেমন বাসিমুখ দাতন দিয়ে ধোয়া, কিংবা অনভিপ্রেত লোম থেকে দেহকে মুক্ত রাখা । এভাবে কাপড়ের ময়লা ও বাড়ী-ঘরের আবর্জনা দূর করা । .সুস্থ প্রকৃতির লোক এ ব্যাপারেও দ্বিমত রাখেন না যে, মানুষ মানুষের মাঝে পরিষ্কার-পরিচ্ন্ন ও রুচি মার্জিত ভাবে থাকবে। সুন্দর পোশাক পরবে । মাথার চুল ও দাড়ি সুন্দর করে রাখবে.। বিবাহিতা নারী হাত-পা ররা্থগিয়ে অলংকার ভূষিতা হয়ে থাকবে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।