হুজ্াতুল্লাহিল বালিগাহ-১৩৫ তারা বিরোধ-বিসম্বাদ মিটিয়ে থাকেন। তা দিয়ে অত্যাচারী ও উচ্ছুঙ্খলদের দমিয়ে রাখেন। তাদের বিরোধী শক্তির সাথে লড়তে পারেন। প্রত্যেক গোত্র ও সম্প্রদায়ের ভেতর এরূপ লোক থাকা এক অপরিহার্য ব্যাপার। যে কোন গুরুতৃপূর্ণ ব্যাপারে তারা ভেবে-চিন্তে এন্দপ রীতি-নীতি উদ্ভাবন করে থাকেন যা সবাই অনুসরণ করে থাকে । তাদের একদল বেশ মার্জিত রুচির হন। তারা কোন না কোন উপায়ে শাস্তিপূর্ণ জীবন যাপন পসন্দ করেন। কিছু লোক তাদের চারিত্রিক মহত্ব, বীরতৃ, দানশীলতা, পাণ্ডিত্য ও শিল্প-সাহিত্যে গৌরবময় ভূমিকা নেন। এমন লোকও থাকেন যার দুনিয়া জোড়া খ্যাতির চমক জাগে । তিনি নিজ শান শওকত বাড়িয়ে সবার শীর্ষে ঠাই নেন। এটা অবশ্য বান্দার ওপর আল্লাহ্র বিরাট অনুগ্রহ যে, তিনি কুরআন পাকে মানবীয় জীবন ধারার সর্ব ইলহামী (স্বভাবগত) শাখাগুলো সুস্পষ্ট করে দিয়েছেন। কারণ আল্লাহ্ জানতেন, কুরআনের পাঠক সব ধরনের লোকই হবে। তাই সব ধরনের মানুষের জীবন ধারাই তাতে রয়েছে এবং সেগুলোই এখানে বলা হল। বিংশ পরিচ্ছেদ জীবিকা-পদ্ধতি জীবিকা-পদ্ধতির বিষয়টি এমন এক বিদ্যা যা জীবন ধারার দ্বিতীয় রূপ. রেখায় বর্ণিত হয়েছে । তার সার কথা এই, প্রথম পর্যায়ের জীবন ধারার প্রয়াসগুলোকে সঠিক অভিজ্ঞতার কষ্টি পাথরে যাচাই করে বিশেষ রূপ দান। সেগুলো একদিকে যেমন ক্ষতিমুক্ত হবে, অন্যদিকে হবে কল্যাণকর। যা কিছু ক্ষতিকর বা কল্যাণমুক্ত প্রমাণিত হয়েছে তা বর্জন করা হবে। তা ছাড়া প্রথম পর্যায়ের পদ্ধতিগুলো সে সব চারিত্রিক মানদণ্ডে যাচাই করা প্রয়োজন, যা পূর্ণাংগ ও সুস্থ স্বভাবের মানুষের প্রকৃতিতে জন্মগত ভাবেই সুরক্ষিত রয়েছে। সে সব পুর্ণাংগ চরিত্রের অনুকূল ও আকাজিক্ষত রূপ” রেখাই হবে সঠিক জীবিকা-পদ্ধতি ৷ সেটাকে গ্রহণ করে অন্যগুলো বর্জন করা উচিত। তারপর সে রীতিগুলোকে সর্বসাধারণের ভেতর উত্তম সংসর্গ ও সুন্দর আদান-প্রদানের মানদণ্ডে উতরে নিতে হবে । এভাবে সেগুলোর ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।